The Daily Janatar Kontho
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • তথ্য প্রযুক্তি
  • অন্যান্য
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • তথ্য প্রযুক্তি
  • অন্যান্য
No Result
View All Result
The Daily Janatar Kontho
No Result
View All Result
Home জাতীয়

পেপাল বাংলাদেশে আসতে আগ্রহী, তবে সময় লাগবে: লুৎফে সিদ্দিকী

by Janatar Kontho
January 27, 2026
in জাতীয়
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট সার্ভিস পেপাল নীতিগতভাবে বাংলাদেশের বাজারে প্রবেশ করতে আগ্রহী বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। তবে এই আগ্রহ বাস্তবায়নের জন্য অনেক সময় লাগবে এবং এটি একটি দীর্ঘ অন্তর্দৃষ্টি-ভিত্তিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে—বলেন তিনি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। লুৎফে সিদ্দিকী বলেন, বহু বছর আলোচনা চলার পর গত বছরের ১ ডিসেম্বর কয়েক মাস অনুরোধের পর পেপাল প্রথমবারের মতো বাংলাদেশে একটি সিনিয়র লেভেলের দল পাঠায়।

তিনি জানান, পেপালের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট (সিঙ্গাপুর ভিত্তিক), সাউথ এশিয়ার প্রধান (দিল্লি ভিত্তিক)সহ আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা চার-পাঁচ দিন বাংলাদেশে অবস্থান করেন। ওই সময় তারা উদ্যোক্তা, বেসরকারি খাতের প্রতিনিধিসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও আইসিটি খাতের সংশ্লিষ্টদের সঙ্গেও বৈঠক করেন।

লুৎফে সিদ্দিকী বলেন, ‘‘এ বার প্রথমবারের মতো উচ্চ পর্যায়ে আমার সঙ্গে তাদের বৈঠক হয়েছে। ইন প্রিন্সিপাল তারা বাংলাদেশে আসতে আগ্রহী, কিন্তু আমি সতর্কভাবে বলতে চাই—এটা নিয়ে ভুল হেডলাইন তৈরি করা ঠিক হবে না। পেপাল এখনই এসে যাচ্ছে—এমন ধারণা তারা তৈরি করতে চায় না।’’

তিনি আরও ব্যাখ্যা করেন, পেপালের মতো একটি বৈশ্বিক প্রতিষ্ঠানের নতুন দেশে কার্যক্রম শুরুর আগে তাদের অভ্যন্তরীণভাবে দীর্ঘ আলোচনা এবং বোর্ড পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন পড়ে। ‘‘ওদের মধ্যে ডিবেট হবে, বোর্ডে আলোচনা হবে—এই পুরো প্রসেস তারা এখন শুরু করতে যাচ্ছে,’’ বলেন তিনি।

তবে ব্যক্তিগত পর্যবেক্ষণে লুৎফে সিদ্দিকী জানান, পেপাল পুরোপুরি কনভিন্সড বলে মনে হয়েছে। বাংলাদেশের ডেমোগ্রাফিক পটেনশিয়াল আগেই ছিল এবং এখনো আছে। এবার তারা সবচেয়ে বেশি আত্মবিশ্বাস পেয়েছে আমাদের গভর্ন্যান্স নিয়ে—বিশেষ করে ব্যাংকিং খাতের পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি দেখে। গভর্নরের সঙ্গে এবং প্রাইভেট সেক্টরের ব্যাংক এমডিদের সঙ্গে কথোপকথনের পর তাদের এই ধারণা গঠিত হয়েছে বলে তিনি জানান।

প্রেস ব্রিফিংয়ে লুৎফে সিদ্দিকী আরও জানান, পেপালের পক্ষ থেকে এখন আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আজকালের খবর/বিএস

Next Post

সরকারের দৃঢ় অঙ্গীকার: কোনো বহিরাগত হস্তক্ষেপ ছাড়াই সুষ্ঠু নির্বাচন হতে চাই

No Result
View All Result

সম্পাদকঃ জহিরুল হোসেন চৌধুরী
প্রধান কার্যালয়ঃ প্লট-৫৭৬/এ, ব্লক-ডি, বসুন্ধরা বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-বি/৫৬, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও সুপ্রভাত মিডিয়া লিমিটেড ৪ সিডিএ বাণিজ্যিক এলাকা, মোমিন রোড, চট্টগ্রাম-৪০০০ থেকে মুদ্রিত।

যোগাযোগ
সাধারণঃ [email protected]
সম্পাদকঃ [email protected]
খবরঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • তথ্য প্রযুক্তি
  • অন্যান্য

Copyright © 2024 All rights reserved by Janatar Kontho.

No Result
View All Result
  • ‘বঙ্গবন্ধু হত্যার পর দালাল আইন প্রত্যাহার করে ধর্ষকদের রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসিত করা হয়েছে’
  • ২৫ বিমা কোম্পানিকে আইপিওতে আসতে আইডিআরএর তাগিদ
  • Home 2
  • Homepage
  • Sample Page
  • আওয়ামী লীগ হচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গের দল: মির্জা ফখরুল
  • একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় পারদর্শী সেনাবাহিনী গঠনের কার্যক্রম গ্রহণ করেছি: প্রধানমন্ত্রী
  • কঙ্গনার বিরুদ্ধে মামলা!
  • কানেই মুখ দেখাবেন ‘দেবী চৌধুরাণী’
  • দুইশও করতে পারলো না মাহমুদউল্লাহ একাদশ
  • নির্বাচন কমিশন ভোট বাতিলের ক্ষমতা হারায়নি: ইসি রাশেদা
  • পেঁয়াজ আমদানির অনুমতি দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি
  • স্টেডিয়ামে ঢুকতে গিয়ে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

Copyright © 2024 All rights reserved by Janatar Kontho.