The Daily Janatar Kontho
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • তথ্য প্রযুক্তি
  • অন্যান্য
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • তথ্য প্রযুক্তি
  • অন্যান্য
No Result
View All Result
The Daily Janatar Kontho
No Result
View All Result
Home খেলা

ক্লাব নটরডেমিয়ান্স ব্যাডমিন্টন: ’৯৪ ব্যাচের নাদের–মামুন চ্যাম্পিয়ন

by Janatar Kontho
February 2, 2026
in খেলা, খেলাধুলা
Share on FacebookShare on Twitter

উৎসবমুখর পরিবেশে গত শনিবার, ৩১ জানুয়ারি ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড (সিএনবিএল) আয়োজিত দিনব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাজধানীর পূর্বাচল সংলগ্ন বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত এই ক্রীড়া উৎসবে ক্লাবের বিভিন্ন ব্যাচের নটরডেমিয়ানরা অংশ নিয়ে জমজমাট পরিবেশ সৃষ্টি করেন।

এনআরবি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং নটরডেম কলেজ ২০০২ ব্যাচের সক্রিয় সহযোগিতায় আয়োজন করা এই টুর্নামেন্টে মোট ২৮টি দল—মোট ৫৬ জন খেলোয়াড়—ডাবলস ফরম্যাটে অংশগ্রহণ করে। শুরু থেকেই ম্যাচগুলোতে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনা, র‍্যালিগুলো দর্শক ও অংশগ্রহণকারীদের শুভেচ্ছা কুড়ায়।

চূড়ান্ত পর্বে দর্শনে কিতাবি লড়াইয়ের পর চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেন ’৯৪ ব্যাচের মোহাম্মদ আবু নাদের আল মোকাদ্দেস ও মোহাম্মদ মামুনুর রশীদ। রানার্স-আপ হন ’৯৬ ব্যাচের মোহাম্মদ সাদিকুর রহমান ও ’৯৭ ব্যাচের মোহাম্মদ শফিকুল ইসলাম অন্তু।

প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, সকাল ১১টায়। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন ক্লাব সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সুস্থ জীবনধারা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও উল্লেখ করেন, নটরডেমিয়ানদের এই মিলনমেলা সদস্যদের বন্ধনকে আরও দৃঢ় করবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং মোঃ তৌফিকুল আলম চৌধুরী, ক্লাবের ইসি (স্পোর্টস) আবু সালেহ মোঃ সায়েম, এবং ইসি সদস্যরা—আরিফ চৌধুরী, কাজি মোঃ মাহাবুবুল হক ও মল্লিক নজরুল ইসলাম—সহ ক্লাবের আনুষঙ্গিক কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

ক্লাব কর্তৃপক্ষ সফল ও সুশৃঙ্খলভাবে পুরো আয়োজন সম্পন্ন হওয়ায় সকল সহযোগী, স্পন্সর এবং অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছে। বর্তমান কার্যনির্বাহী কমিটি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে নিয়মিত ক্রীড়া ও সামাজিক কার্যক্রম আয়োজনের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

আজকালের খবর/বিএস

Next Post

পাকিস্তান বলেছে: বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে দল

No Result
View All Result

সম্পাদকঃ জহিরুল হোসেন চৌধুরী
প্রধান কার্যালয়ঃ প্লট-৫৭৬/এ, ব্লক-ডি, বসুন্ধরা বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-বি/৫৬, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও সুপ্রভাত মিডিয়া লিমিটেড ৪ সিডিএ বাণিজ্যিক এলাকা, মোমিন রোড, চট্টগ্রাম-৪০০০ থেকে মুদ্রিত।

যোগাযোগ
সাধারণঃ [email protected]
সম্পাদকঃ [email protected]
খবরঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • তথ্য প্রযুক্তি
  • অন্যান্য

Copyright © 2024 All rights reserved by Janatar Kontho.

No Result
View All Result
  • ‘বঙ্গবন্ধু হত্যার পর দালাল আইন প্রত্যাহার করে ধর্ষকদের রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসিত করা হয়েছে’
  • ২৫ বিমা কোম্পানিকে আইপিওতে আসতে আইডিআরএর তাগিদ
  • Home 2
  • Homepage
  • Sample Page
  • আওয়ামী লীগ হচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গের দল: মির্জা ফখরুল
  • একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় পারদর্শী সেনাবাহিনী গঠনের কার্যক্রম গ্রহণ করেছি: প্রধানমন্ত্রী
  • কঙ্গনার বিরুদ্ধে মামলা!
  • কানেই মুখ দেখাবেন ‘দেবী চৌধুরাণী’
  • দুইশও করতে পারলো না মাহমুদউল্লাহ একাদশ
  • নির্বাচন কমিশন ভোট বাতিলের ক্ষমতা হারায়নি: ইসি রাশেদা
  • পেঁয়াজ আমদানির অনুমতি দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি
  • স্টেডিয়ামে ঢুকতে গিয়ে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

Copyright © 2024 All rights reserved by Janatar Kontho.