দেশের বাজারে সোনার দাম আবার বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ৫,৪২৪ টাকা; এতে নতুন দাম নির্ধারিত হয়েছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা। নতুন এই দাম মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিট থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে এই মূল্যসমন্বয় করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়র্চম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা বিজ্ঞপ্তিতে তথ্যটি প্রকাশ করা হয়। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার প্রেক্ষাপটে এই সমন্বয় আনা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গতকাল একদিনে তিন দফায় সোনার দাম কমানো হয়েছিল — প্রথম দফায় ১,৯২৫ টাকা, দ্বিতীয় দফায় ৬,৫৯০ টাকা এবং তৃতীয় দফায় ৫,৪২৪ টাকা কমিয়ে মোট ১৩,৯৩৯ টাকা কমানো হয়েছিল। সেই হিসেবে একদিনে তিন দফা কমানোর পর যে নূন্যতম দামে সোনা বিক্রি হয়েছিল, সেটির পর আজ পুনরায় মূল্য বৃদ্ধি করা হলো।
বাড়তি হিসাব করলে অন্যান্য ক্যারাটের নতুন দামগুলো হলো:
– ২১ ক্যারেট: বাড়লো ৫,১৯১ টাকা, নতুন দাম ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা।
– ১৮ ক্যারেট: বাড়লো ৪,৪৩৩ টাকা, নতুন দাম ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা।
– সনাতন পদ্ধতি (প্রতি ভরি): বাড়লো ৩,৬৭৪ টাকা, নতুন দাম ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা।
এদিকে, গতকাল বিকাল ৩টা ৪৫ মিনিট থেকে এই দামগুলো নিয়ে একটি নিম্নতর রেট ঘোষণা করা হয়েছিল — তখন ২২ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৩৪ হাজার ৫৬৩ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১ হাজার ৮৭ টাকা এবং সনাতন পদ্ধতি ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা। ওই রেটেই সোনা বিক্রি চলছিল এবং আজ সকাল ১০টা ২৮ মিনিট পর্যন্ত সেই দামে লেনদেন হয়েছে।
সোনার দাম বাড়ানো হলেও রুপার দাম কমানো হয়েছে। নতুন রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে নিম্নরূপ (প্রতি ভরি): ২২ ক্যারেট — ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেট — ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট — ৫ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতি — ৩ হাজার ৯০৭ টাকা।
আজকালের খবর/ এমকে

