The Daily Janatar Kontho
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • তথ্য প্রযুক্তি
  • অন্যান্য
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • তথ্য প্রযুক্তি
  • অন্যান্য
No Result
View All Result
The Daily Janatar Kontho
No Result
View All Result
Home বাংলাদেশ

মার্কার ওপর ভর করে নির্বাচনে জেতা যাবে না: রুমিন ফারহানা

by Janatar Kontho
February 4, 2026
in বাংলাদেশ, সারাদেশ, সারাদেশ
Share on FacebookShare on Twitter

আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সাংসদ ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, এবারে ভোটারের বড় অংশ মার্কা নয়, প্রার্থী দেখে ভোট দেবে। তিনি বলেন, ‘মার্কার ওপর চড়ে নির্বাচনের তরী পার হওয়ার কোনো সুযোগ নেই।’

বুধবার সন্ধ্যায় সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামের পূর্ব পাড়ায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন রুমিন ফারহানা। জনসভায় উপস্থিত মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যদি এলাকার জন্য যোগ্য অভিভাবক না আসে, তাহলে উন্নয়ন আর অগ্রগতি সম্ভব নয়। তাই আপনাদের অনুরোধ—যোগ্য, শিক্ষিত, সৎ এবং কাজে অভিজ্ঞ এমন প্রার্থীকেই ভোট দিয়ে বাছাই করবেন।’

রুমিন ফারহানা আরও উল্লেখ করেন, ‘এবারের জরিপ বলছে ৩০ শতাংশ মানুষ মার্কা দেখবে না; তারা প্রার্থী খুঁজে দেখবে—প্রার্থী যোগ্য কি না, শিক্ষিত কি না, সাহসী ও সৎ কি না, এলাকার উন্নয়ন করবে কি না, অভিজ্ঞতা আছে কি না—এসব বিবেচনা করে ভোট দেবে। সুতরাং মার্কার ওপর ভর করে নির্বাচনে জয় পাওয়া যাবে না। এবার শুদ্ধ ও সঠিক প্রার্থী বাছাইয়ের নির্বাচন হবে।’

জনসভায় উঠেই তিনি তাঁর প্রতীক হাঁসকে কেন্দ্র করে শ্লোগান দেন এবং এলাকাবাসীর বিভিন্ন দাবি সমর্থন করেন। নির্বাচিত হলে মেঘনার ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ, পানিশ্বরের সব রাস্তা-ঘাট উন্নয়ন ও খালের ওপরে একটি সেতু নির্মাণ করার প্রতিশ্রুতি দেন তিনি।

রুমিন ফারহানা বলেন, পানিশ্বরের অনেক মানুষ প্রবাসে থেকে কষ্ট করে টাকা পাঠান; তাদের তোলা অর্থে দেশের অর্থনীতি সচল থাকে এবং এলাকায় সৃষ্টি হয় স্বচ্ছলতা। কিন্তু সংসদে তাদের কষ্ট, হয়রানি ও সমস্যাগুলো তুলে বলার কেউ নেই। তিনি প্রতিশ্রুতি দেন, আল্লাহ তাঁকে এমপি নির্বাচিত করলে সংসদে প্রবাসী ভাইদের সমস্যা তুলে ধরবেন এবং প্রবাসীদের সমস্যা দ্রুত সমাধানের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবেন।

তিনি উপস্থিতদের অনুরোধ করে বলেন, ‘আপনারা শুরুতেই একদিন আমার হাঁসটাকে পাহারা দিন, নির্বাচিত হলে পাঁচ বছর আমি আপনাদের পাহারা দেব।’ এছাড়া ভোট গণনা পর্যন্ত কেন্দ্র পাহারার দাবি জানান তিনি।

জনসভায় অনেকেই উপস্থিত ছিলেন এবং বক্তৃতার সময় স্থানীয় পরিবেশন ও প্রশ্ন-উত্তর পর্ব চলে।

কাওছার/আজকের খবর

Next Post

উলিপুরে নির্বাচনকে সামনে রেখে যৌথ বাহিনীর মহড়া, আইনশৃঙ্খলা নিশ্চিতের প্রস্তুতি

No Result
View All Result

সম্পাদকঃ জহিরুল হোসেন চৌধুরী
প্রধান কার্যালয়ঃ প্লট-৫৭৬/এ, ব্লক-ডি, বসুন্ধরা বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-বি/৫৬, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও সুপ্রভাত মিডিয়া লিমিটেড ৪ সিডিএ বাণিজ্যিক এলাকা, মোমিন রোড, চট্টগ্রাম-৪০০০ থেকে মুদ্রিত।

যোগাযোগ
সাধারণঃ [email protected]
সম্পাদকঃ [email protected]
খবরঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • তথ্য প্রযুক্তি
  • অন্যান্য

Copyright © 2024 All rights reserved by Janatar Kontho.

No Result
View All Result
  • ‘বঙ্গবন্ধু হত্যার পর দালাল আইন প্রত্যাহার করে ধর্ষকদের রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসিত করা হয়েছে’
  • ২৫ বিমা কোম্পানিকে আইপিওতে আসতে আইডিআরএর তাগিদ
  • Home 2
  • Homepage
  • Sample Page
  • আওয়ামী লীগ হচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গের দল: মির্জা ফখরুল
  • একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় পারদর্শী সেনাবাহিনী গঠনের কার্যক্রম গ্রহণ করেছি: প্রধানমন্ত্রী
  • কঙ্গনার বিরুদ্ধে মামলা!
  • কানেই মুখ দেখাবেন ‘দেবী চৌধুরাণী’
  • দুইশও করতে পারলো না মাহমুদউল্লাহ একাদশ
  • নির্বাচন কমিশন ভোট বাতিলের ক্ষমতা হারায়নি: ইসি রাশেদা
  • পেঁয়াজ আমদানির অনুমতি দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি
  • স্টেডিয়ামে ঢুকতে গিয়ে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

Copyright © 2024 All rights reserved by Janatar Kontho.