The Daily Janatar Kontho
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • তথ্য প্রযুক্তি
  • অন্যান্য
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • তথ্য প্রযুক্তি
  • অন্যান্য
No Result
View All Result
The Daily Janatar Kontho
No Result
View All Result
Home বাংলাদেশ

কুমिल্লা-৩: গণঅধিকার পরিষদ কায়কোবাদের পক্ষে সরে দাঁড়াল

by Janatar Kontho
February 4, 2026
in বাংলাদেশ, সারাদেশ, সারাদেশ
Share on FacebookShare on Twitter

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে রাজনৈতিক সমঝোতার নতুন দিক উন্মোচিত হয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ কায়কোবাদের পক্ষে ভোট ঘিরে একতা বজায় রাখার লক্ষ্যে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মো. মনিরুজ্জামান নিজেকে প্রত্যাহার করেছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুরাদনগর উপজেলা গণঅধিকার পরিষদের কার্যালয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফরিদ উদ্দিন (বি.কম) লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই চলমান দুঃশাসন, ভোটাধিকারের হরণ ও গণতন্ত্রের সংকট মোকাবিলায় কেন্দ্রীয় জোটের নির্দেশনা ও স্থানীয় রাজনৈতিক বোঝাপড়ার ভিত্তিতে গণঅধিকার পরিষদ ও বিএনপি পারস্পরিক সমঝোতায় একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।

ফরিদ উদ্দিন বলেন, এই ঐক্য কোনো সাময়িক কৌশল নয়, বরং গণতন্ত্র পুনঃস্থাপন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং অন্যায়, দুর্নীতি ও দমন-পীড়নের বিরুদ্ধে জোরালো প্রতিরোধ গড়ে তোলার জন্য গ্রহণ করা দায়িত্বশীল রাজনৈতিক সিদ্ধান্ত।

তিনি আরও বলেন, মুরাদনগরের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করে জবাবদিহিমূলক ও জনবান্ধব রাজনৈতিক পরিবেশ তৈরি করাই এই ঐক্যের মূল লক্ষ্য। বিভক্তি নয়—ঐক্যই জনগণের প্রকৃত শক্তি, এবং সেই শক্তির মাধ্যমেই অন্যায়ের বিরুদ্ধে জয়ের পথ খুলবে।

সংবাদ সম্মেলনে মুরাদনগরের সর্বস্তরের মানুষ, তরুণ সমাজ ও গণতন্ত্রকামী সকল শক্তিকে ঐক্যের পক্ষে থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি গণঅধিকার পরিষদের ছাত্র, যুব ও শ্রমিক অধিকার সংগঠনের নেতাকর্মীদের আলহাজ্ব কাজী শাহ কায়কোবাদকে সমর্থন করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আবেদন জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের প্রার্থী মো. মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক দাউদ উদ্দিন শহীদ, কুমিল্লা উত্তর জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিব সরকারসহ বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আজকালের খবর/ এমকে

No Result
View All Result

সম্পাদকঃ জহিরুল হোসেন চৌধুরী
প্রধান কার্যালয়ঃ প্লট-৫৭৬/এ, ব্লক-ডি, বসুন্ধরা বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-বি/৫৬, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও সুপ্রভাত মিডিয়া লিমিটেড ৪ সিডিএ বাণিজ্যিক এলাকা, মোমিন রোড, চট্টগ্রাম-৪০০০ থেকে মুদ্রিত।

যোগাযোগ
সাধারণঃ [email protected]
সম্পাদকঃ [email protected]
খবরঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • তথ্য প্রযুক্তি
  • অন্যান্য

Copyright © 2024 All rights reserved by Janatar Kontho.

No Result
View All Result
  • ‘বঙ্গবন্ধু হত্যার পর দালাল আইন প্রত্যাহার করে ধর্ষকদের রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসিত করা হয়েছে’
  • ২৫ বিমা কোম্পানিকে আইপিওতে আসতে আইডিআরএর তাগিদ
  • Home 2
  • Homepage
  • Sample Page
  • আওয়ামী লীগ হচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গের দল: মির্জা ফখরুল
  • একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় পারদর্শী সেনাবাহিনী গঠনের কার্যক্রম গ্রহণ করেছি: প্রধানমন্ত্রী
  • কঙ্গনার বিরুদ্ধে মামলা!
  • কানেই মুখ দেখাবেন ‘দেবী চৌধুরাণী’
  • দুইশও করতে পারলো না মাহমুদউল্লাহ একাদশ
  • নির্বাচন কমিশন ভোট বাতিলের ক্ষমতা হারায়নি: ইসি রাশেদা
  • পেঁয়াজ আমদানির অনুমতি দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি
  • স্টেডিয়ামে ঢুকতে গিয়ে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

Copyright © 2024 All rights reserved by Janatar Kontho.