সংগীতপ্রেমীদের জন্য নতুন রোমান্টিক বার্তা নিয়ে হাজির হয়েছেন কণ্ঠশিল্পী জেনিফার গোমেজ। সম্প্রতি তাঁর নতুন গান ‘একখান চুম্মা’ প্রকাশ পেয়ে মুক্তির মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই শ্রোতাদের মন ছুঁয়ে নিয়েছে।
গানটিতে অভিনয় করেছেন জাকারিয়া মৃজাক ও মেঘ। কলকাতার সংগীত পরিচালক অভিমান পাল রোমান্টিক আবহকে আধুনিক সাউন্ডের সঙ্গে মিলিয়ে গানটিকে বিশেষ বানিয়েছেন—গানটির কথা, সুর ও সংগীত আয়োজন সবই তাঁরই করা। প্রেমের অনুভূতিকে সমসাময়িক ছোঁয়ায় পেশ করাই এই গানের মূল উদ্দেশ্য, যা শ্রোতাদের মধ্যে ইতিমধ্যে প্রশংসা কুড়িয়ে নিয়েছে।
‘একখান চুম্মা’ প্রকাশিত হয়েছে জেনিফার গোমেজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। শিল্পী নিজে জানিয়েছেন, ২০২৬ সালে এটি তাঁর প্রথম প্রকাশিত গান এবং সামনে আরও কিছু নতুন ও ভিন্নধর্মী কাজ নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।
জেনিফার বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন আধুনিক ঘরানার সংগীতে; এর আগেও তাঁর গাওয়া বহু গান শ্রোতাগণের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘দুজন মিলে উড়বো আকাশে’, ‘ধোকাবাজ’ এবং হিন্দি গান ‘দিলরুবা’, যেখানে তাঁর সহশিল্পী ছিলেন ভারতের কিংবদন্তি কুমার শানু। এছাড়াও তাঁর ইউটিউবে প্রকাশিত মেলোডিয়াস গানগুলোও শ্রোতাদের ভালোবাসা পেয়েছে।
জেনিফার বাংলা সংগীতকে ভালোবেসে আরও কাজ করতে চান। নতুন বছরে তিনি আরও কয়েকটি গান দিয়ে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
প্রতিবেদন: আজকালের খবর/আতে

