সংগীতপ্রেমীদের জন্য নতুন বছরের শুরুতে রোমান্টিক এক চমক নিয়ে ফিরেছেন কণ্ঠশিল্পী জেনিফার গোমেজ। সম্প্রতি তাঁর নতুন গান ‘একখান চুম্মা’ প্রকাশ হয়েছে, যা মুক্তি পেলে দর্শক-শ্রোতাদের মনেই জাঁকিয়ে বসে।
গানটিতে জেনিফারের সঙ্গে অভিনয় করেছেন জাকারিয়া মৃজাক ও মেঘ। রোমান্টিক আবহের সঙ্গে আধুনিক সংগীতধারার সুন্দর মেলবন্ধন তৈরি করেছেন কলকাতার সংগীতপরিচালক অভিমান পাল; তিনি গানের কথা, সুর ও সংগীত আয়োজন—সবকিছুই করেছেন। গানটি প্রেমের অনুভূতিকে সমসাময়িক ছোঁয়ায় উপস্থাপন করে, যার ফলে শ্রোতারা গানটিকে বেশ সাদরে গ্রহণ করেছেন।
‘একখান চুম্মা’ প্রকাশ পেয়েছে জেনিফার গোমেজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। শিল্পী জানিয়েছেন, ২০২৬ সালে এটিই তাঁর প্রথম প্রকাশিত গান এবং সামনে আরও কয়েকটি নতুন ও ভিন্নধর্মী কাজ নিয়ে হাজির হওয়ার পরিকল্পনা করছেন তিনি।
জেনিফার আধুনিক ঘরানার গানেই স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং এর আগেও তাঁর গাওয়া বহু গান শ্রোতামহলে জনপ্রিয়তা পেয়েছে। উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে ‘দুজন মিলে উড়বো আকাশে’, ‘ধোকাবাজ’ এবং হিন্দি গান ‘দিলরুবা’, যেখানে তাঁর সহশিল্পী ছিলেন ভারতের কিংবদন্তি কুমার শানু। তাঁর ইউটিউব চ্যানেলে প্রকাশিত বেশ কিছু মেলোডিয়াস গানও শ্রোতারা ভালোবেসে শুনে থাকেন।
জেনিফার জানিয়েছেন, তিনি বাংলা সংগীতকে ভালোবেসে আরও কাজ চালিয়ে যেতে চান এবং নতুন বছরে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করার প্রত্যাশা রাখেন।
আজকালের খবর/আতে

