এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উত্তেজনাপূর্ণ ফাইনালে ল’ ডিপার্টমেন্টকে ২ উইকেটে হারিয়ে চতুর্থবারের মতো এনডিইউবি ইন্টার-ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জয় করেছে ইংলিশ ডিপার্টমেন্ট।
টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ল’ ডিপার্টমেন্ট। শুরু থেকেই ইংলিশ দলের পেসারদের কৌশলী ও নিয়ন্ত্রিত বোলিংয়ে ল’ বিভাগের শীর্ষ ব্যাটিং লাইন ভেঙে পড়ে। একে একে উইকেট হারা ল’ দল চাপে পড়ে যায়, তবে সিয়ামের দৃঢ় ও সংযমী ব্যাটিংতে তারা ইংলিশদের বিরুদ্ধে ১০৫ রানের লক্ষ্যমাত্রা দাঁড় করাতে সক্ষম হয়।
লক্ষ্য তাড়া করতে নেমে ইংলিশরা প্রথম ওভারেই একটি গুরুত্বপূর্ণ উইকেট হারায়। তবুও অধিনায়ক নীল শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে ম্যাচের ছক ঘেঁষতে থাকেন এবং নিজের দলে আস্থা ফেরান। মাঝেই নাঈমের ভুল বোঝাবুঝিতে রানআউট হওয়ার পর ইংলিশ ব্যাটিং লাইনে ধস নামে এবং একের পর এক উইকেট পড়তে থাকে।
মাঝে একেবারে নিচ থেকে উঠে টেলএন্ডার সাব্বির একপ্রান্ত ধরে রেখে নীলকে স্ট্রাইক দেয়ার মাধ্যমে দলের ধীরগতিতে হাতঢাল করে। সেই সুযোগ কাজে লাগিয়ে অভিজ্ঞ নীল ঠান্ডা মাথায় ইনিংস সামলান। টানটান উত্তেজনার শেষ ওভারে—এক বল হাতে থাকতেই—নীল একটি বিশাল ছক্কা হাঁকিয়ে ইংলিশদের জয় নিশ্চিত করেন।
নীল ২১ বলেই ঝড়ো ৬৪ রান করে ম্যাচ সেরার পুরস্কার অর্জন করেন। জয়ের সঙ্গে সঙ্গে ইংলিশ ডিপার্টমেন্টের সমর্থকরাো উল্লাসে মেতে ওঠে এবং মাঠ কেঁপে উঠে।
এই ফলের মাধ্যমে ২০২৬ সালের এনডিইউবি ইন্টার-ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্টের পর্দা নামল। ইংলিশ দল টানা ষষ্ঠবার ফাইনাল খেলেছে এবং যৌথভাবে সর্বোচ্চ চারটি ট্রফি জিতে নিজেদের আধিপত্য আরও দৃঢ় করেছে।
পুরো টুর্নামেন্টজুড়ে ইংলিশ ঈগলসের পাশে ছিলেন স্পন্সর কনকর্ড-এর ফ্যান্টাসি কিংডম এবং লন্ডনভিত্তিক জনপ্রিয় স্পোর্টস অনলাইন ও ডিজিটাল নিউজ পোর্টাল আল্টিমেট স্পোর্টস। বিভিন্ন সময়ে দলটির কোচ ও ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সামী হোসেন চিশতী।
আজকালের খবর/ এমকে
