নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের প্রিয় সহধর্মিণী কানিজ ফাতেমা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৩ বছর। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। তিনি সংবাদমাধ্যমকে জানান, নির্বাচনশেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তার স্ত্রী। এরপর ১৭ ফেব্রুয়ারি তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন থাকাকালে আজ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। আজ বাদ জোহর ঢাকায় নিকুঞ্জ-১, লেক রোডের ৪৩ নম্বর বাড়ির সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল ১১টায় নোয়াখালীর সেনবাগের ইয়ারপুর গ্রামে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এই শোকের সময় তার পরিবার-পরিজন ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোক ছড়িয়ে পড়েছে। তিনি স্বামী, সন্তানসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন।

