তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন। এর জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবার (৭ মার্চ) গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ তথ্য জানান।
তথ্যমন্ত্রী আরও বলেন, আজ বিকেলে চতুর্থ সেশনের মাধ্যমে এই কর্মশালা শেষ হবে। তিনি উল্লেখ করেন, জনগণকে সেবা দেওয়ার পাশাপাশি আমাদের লক্ষ্য কেমন করে এই আইন বিভাগ ও সংসদ কার্যক্রমকে আরও কার্যকর করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। বিশেষ করে, সংসদকে সবসময় জীবন্ত ও গতিশীল রাখতে সরকারের পক্ষ থেকে কীভাবে ভূমিকা রাখা যায়, তা নিয়েও আলোচনা চলছে।
এই কর্মশালার মাধ্যমে সরকারি দল ও সংসদ নেতৃবৃন্দ নিজেদের দায়িত্ব ও কার্যক্রমের উন্নয়ন নিশ্চিত করতে সচেষ্ট। পাশাপাশি, জাতীয় সংসদ ও সরকারী কর্মকাণ্ডকে সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য ও কার্যকর করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
আজকের খবর/বিএস

