মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। এই সিদ্ধান্তের কথা রবিবার (৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানিসংকটের কারণে সন্ধ্যা ৬টায় সব দোকানপাট ও শপিংমল বন্ধ করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। তবে ব্যবসায়ীরা বেশ কিছুদিন ধরেই রাত ৮টা পর্যন্ত ব্যবসা চালানোর জন্য অনুরোধ করেন। এই বিষয়টি নিয়ে দেশি ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন, যেন রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার অনুমতি দেয়া হয়।
আলোচনায় তারা জানিয়েছেন, প্রয়োজনে সকাল ৯টার পরিবর্তে সকাল ১১টায় দোকান খোলার সুযোগ চেয়েছেন, এবং সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার অনুমতি চান। এর ফলে তারা বিকল্প পরিকল্পনা করতে পারবে এবং ব্যবসাই কার্যক্রমে আরও সুবিধা হবে বলে আশা করছেন।
আজকের খবর/ এমকে

