The Daily Janatar Kontho
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • তথ্য প্রযুক্তি
  • অন্যান্য
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • তথ্য প্রযুক্তি
  • অন্যান্য
No Result
View All Result
The Daily Janatar Kontho
No Result
View All Result
Home রাজনীতি

চা খাওয়ার দাওয়াতও হুমকি? বললেন মির্জা আব্বাস

by Janatar Kontho
January 27, 2026
in রাজনীতি
Share on FacebookShare on Twitter

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ (ধানের শীষ) আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ‘‘আমি তো শুধু চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এখন সেটাকেই তারা হুমকি বলছে।’’ তিনি অভিযোগ করেছেন, যেকোনো ঘটনার সব দোষ তাকে দেয়া হচ্ছে এবং সেটাই সামনে রাখছে বিরোধীরা।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর মালিবাগের গুলবাগে ধানের শীষের পক্ষে প্রচারণা করেন তিনি। সেখানে উপস্থিত সমর্থকদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, ‘‘তোমাদের বয়সেই আমি ঢাকা শহর দাপিয়ে বেড়িয়েছি। শহরজুড়ে আমার বন্ধু-আত্মীয়স্বজন আছে। আমার যে ভক্ত আছে, তোমাদের আত্মীয়স্বজনদের চেয়ে সেরকম নেই। যে যতই কথা বলুক, আমি তাদের ফাঁদে পা দেব না। আমার ভোট চাইব, তোমরাও চাইবে। এলাকার জন্য কি করেছো আর ভবিষ্যতে কি করেছো—এটাই বলো। তোমরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করাতে চাও।’’

তিনি আরও বলেন, ‘‘নির্বাচনের সময় অনেক ‘অতিথি পাখি’ চলে আসে, পরে আর দেখা মেলে না। ১৯৯১ সাল থেকে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছি, কেউ বলবে না আমাকে পাওয়া যায়নি। আন্দোলন-সংগ্রামের সময় এখানে মানুষ হাত উঁচিয়ে সমর্থন করেছে। পুলিশি হামলার সময় বিভিন্ন মার্কেটে আশ্রয় নিয়েছি। অন্য প্রার্থীরা কি আন্দোলন করে পালিয়ে বেড়িয়েছে? আপনারা শুধু কুৎসা ছড়ান।’’

বিরোধীদের কার্যকলাপ প্রসঙ্গে সাবেক এই মন্ত্রী বলেন, ‘‘আমি বহুবার এমপি ছিলাম। আমার কাছে এসে কেউ খালি হাতে ফিরে যায়নি। কিন্তু আমি যা পারব না তা কখনও আশ্বাস দিইনি। মিথ্যে প্রতিশ্রুতি দিই না—আমি ফেরেশতা নই, তবে কারো ক্ষতি করার জন্য মিথ্যা বলি না।’’

তিনি স্থানীয় কাজে নিজের সংযুক্তি তুলে ধরে বলেন, ‘‘কিছু মাছের পোনা এসেছে—তার ঠিকানা কী? আমি জেলে এলাকায় গেলে লোকেরা বিভিন্ন কাজে আমার বাড়িতে আসে। আমার স্ত্রী ও কর্মকর্তা সমস্যা সমাধানেই কাজ করেছে। আজকাল লম্বা লম্বা কথা বলছেন—কত জনকে সাহায্য করেছেন, এলাকার কতজনের জানাজায় গেছেন, বা কজনের বিয়েতে গেছেন বলুন।’’

চাঁদাবাজি ও ‘লাল কার্ড’ হুমকির প্রসঙ্গেও মির্জা আব্বাস তোপ দাগেন, ‘‘একজন বলছেন, চাঁদাবাজি না কমালে লাল কার্ড দেখাবেন। চাঁদাবাজি তো আপনারাই করছেন। চাঁদাবাজদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না? যারা লাল কার্ড দেখানোর কথা বলছেন, ১২ তারিখে জনগণই আপনাদের লাল কার্ড দেখাবে।’’

তিনি সতর্ক করেন, ‘‘আচরণ এমন যেন বিএনপি ক্ষমতায় রয়েছে। আওয়ামী লীগকে যেভাবে সরানো হয়েছে, বিএনপিকেও সেভাবেই তাড়ানো হবে—এমন ভাব তৈরি করার চেষ্টা চলছে। দেশে এখন থেকেই অশান্তির পরিবেশ সৃষ্টির প্রচেষ্টা দেখতে পাওয়া যাচ্ছে।’’

সূত্র: আজকালের খবর/বিএস

Next Post

জামায়াতের সঙ্গে জোটকে কারণ দেখিয়ে এনসিপি নেতার পদত্যাগ

No Result
View All Result

সম্পাদকঃ জহিরুল হোসেন চৌধুরী
প্রধান কার্যালয়ঃ প্লট-৫৭৬/এ, ব্লক-ডি, বসুন্ধরা বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-বি/৫৬, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও সুপ্রভাত মিডিয়া লিমিটেড ৪ সিডিএ বাণিজ্যিক এলাকা, মোমিন রোড, চট্টগ্রাম-৪০০০ থেকে মুদ্রিত।

যোগাযোগ
সাধারণঃ [email protected]
সম্পাদকঃ [email protected]
খবরঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • তথ্য প্রযুক্তি
  • অন্যান্য

Copyright © 2024 All rights reserved by Janatar Kontho.

No Result
View All Result
  • ‘বঙ্গবন্ধু হত্যার পর দালাল আইন প্রত্যাহার করে ধর্ষকদের রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসিত করা হয়েছে’
  • ২৫ বিমা কোম্পানিকে আইপিওতে আসতে আইডিআরএর তাগিদ
  • Home 2
  • Homepage
  • Sample Page
  • আওয়ামী লীগ হচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গের দল: মির্জা ফখরুল
  • একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় পারদর্শী সেনাবাহিনী গঠনের কার্যক্রম গ্রহণ করেছি: প্রধানমন্ত্রী
  • কঙ্গনার বিরুদ্ধে মামলা!
  • কানেই মুখ দেখাবেন ‘দেবী চৌধুরাণী’
  • দুইশও করতে পারলো না মাহমুদউল্লাহ একাদশ
  • নির্বাচন কমিশন ভোট বাতিলের ক্ষমতা হারায়নি: ইসি রাশেদা
  • পেঁয়াজ আমদানির অনুমতি দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি
  • স্টেডিয়ামে ঢুকতে গিয়ে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

Copyright © 2024 All rights reserved by Janatar Kontho.