The Daily Janatar Kontho
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • তথ্য প্রযুক্তি
  • অন্যান্য
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • তথ্য প্রযুক্তি
  • অন্যান্য
No Result
View All Result
The Daily Janatar Kontho
No Result
View All Result
Home বিনোদন

এশিয়ার সেরা ২০ তালিকায় জায়গা করে নিল তিনটি বাংলাদেশি সিনেমা

by Janatar Kontho
January 27, 2026
in বিনোদন
Share on FacebookShare on Twitter

চলচ্চিত্র ওয়েবসাইট এশিয়ান মুভি পালসের ‘২০২৫ সালের এশিয়ার সেরা ২০ সিনেমা’ তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের তিনটি চলচ্চিত্র। তালিকায় বাংলাদেশের অবস্থান— ৫-য়ে মেহেদী হাসানের ‘বালুর নগরীতে’, ১৭-এ সৌমিত্র দস্তিদারের ‘জুলাই ৩৬: রাষ্ট্র বনাম নাগরিক’ এবং ১৯-এ নুহাশ হুমায়ূনের ‘অ্যানথোলজি ২’।

এশিয়ান মুভি পালস ২০১৯ সাল থেকে নিয়মিতভাবে এ ধরনের তালিকা প্রকাশ করে আসছে। তারা শৈল্পিক গল্পবয়ন, অভিনব উপস্থাপনা কৌশল, ভিন্নধর্মী জনরা, রাজনৈতিক ও সাংস্কৃতিক বাস্তবতা এবং উৎসবভিত্তিক আলোচনা-সমালোচনার ওপর গুরুত্ব দিয়ে তালিকা প্রস্তুত করে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে এশিয়ার সিনেমা আরও শক্ত অবস্থান তৈরি করছে। আগে যেসব দেশ সিনেমায় পিছিয়ে ছিল, তারা এখন সাহসী ও উদ্বুদ্ধ নির্মাণে দ্রুত এগিয়ে আসছে। ইতিহাস, স্মৃতি ও রাষ্ট্রীয় সহিংসতার মতো জটিল বিষয়গুলো নতুন দৃষ্টিভঙ্গিতে অন্বেষণ করা হচ্ছে—এ ধরনের কাজ আন্তর্জাতিক পরিসরে এখন তুলনামূলকভাবে বেশি নজর কাড়ছে। প্রতিবেদনে উল্লেখ আছে যে সৌদি আরব ও তুরস্ক স্থানীয় বাস্তবতার সঙ্গে বৈশ্বিক দর্শকের সংযোগ গড়ে তুলে নিজেদের সিনেম্যাটিক ভাষাকে আরও পরিশীলিত করেছে, আর কঠোর নিয়ন্ত্রণের মধ্যেও ইরান এখনও এ অঞ্চলের প্রভাবশালী চলচ্চিত্রশক্তি হিসেবে অবস্থান ধরে রেখেছে।

তালিকার শীর্ষে জায়গা করেছে ইরানের ছবি ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’—জাফর পানাহি পরিচালিত এই চলচ্চিত্রটি গত বছর কানের চলচ্চিত্র উৎসবে জিতেছিল সেরা সম্মান সোনার পাম। কারাগারে নির্যাতিত এক ব্যক্তির প্রতিশোধের গল্প কেন্দ্র করে ছবিটি আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রশংসা পেয়েছে।

দ্বিতীয় স্থানে রয়েছে ইরাকের ‘ইরকালা: ড্রিমস অব গিলগামেশ’—এখানে নয় বছর বয়সী এক শিশুর বাবাকে খোঁজার মাধ্যমে দেশের সমকালীন বাস্তবতা উঠে এসেছে। তৃতীয় স্থানে আছে ইরানি ‘কাটিং থ্রো রকস’ এবং চতুর্থ স্থানে সৌদি আরবের রোড মোভি ‘হিজরা’।

বালুর নগরীতে সম্পর্কে এশিয়ান মুভি পালস লিখেছে—এটি ছোট পরিসরের একটি দুর্লভ আর্টহাউস রত্ন; ছবির ছন্দ মসৃণ, গতি শান্ত এবং আবহ গভীর। সিনেমার কেন্দ্রীয় চরিত্র এমা—যার ভূমিকায় অভিনয় করেছেন ভিক্টোরিয়া চাকমা—শহরের নানা প্রান্ত থেকে স্কুটারে বালু সংগ্রহ করে বিড়ালের লিটার বক্স তৈরির জন্য বালু সংগ্রহ করেন। একদিন বালু খোঁজার কালে এমার জীবনে আসে অপ্রত্যাশিত বাঁক; তিনি একটি কাটা আঙুল খুঁজে পান।

এই ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় চেক প্রজাতন্ত্রের কার্লোভি ভারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, যেখানে এটি গ্র্যান্ড জুরি পুরস্কার অর্জন করে। এরপর বিশ্বব্যাপী বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়ে সাম্প্রতিক সময়ে গ্লাসগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছে।

জুলাই ৩৬: রাষ্ট্র বনাম নাগরিককে প্রতিবেদনে বলা হয়েছে—এটি একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধের দলিল, যা ইতিহাসকে পুনরুদ্ধার করে সাহসী কণ্ঠগুলোকে সামনে আনে। সৌমিত্র দস্তিদার পরিচালিত এই ছবি স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটেই নির্মিত; এখানে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত ঘটনা এবং বাংলাদেশের তরুণ প্রজন্ম কীভাবে নিজেদের ভবিষ্যৎ নতুন করে সংজ্ঞায়িত করার সংগ্রামে নেমেছিল সেসব বাস্তব চিত্র উঠে এসেছে।

নুহাশ হুমায়ূনের ‘অ্যানথোলজি ২’ প্রসঙ্গে এশিয়ান মুভি পালস উল্লেখ করেছে, ছবিটি কয়েকটি অসাধারণ গল্পের মাধ্যমে দর্শককে মুগ্ধ করতে সক্ষম—কিছুক্ষেত্রে দুর্বলতা থাকলেও এটি একটি প্রশংসনীয় অ্যানথোলজি হিসেবে দেখেছে ক্রিটিকরা।

প্রতিবেদনের সমাপনী অংশে এশিয়ান মুভি পালস স্পষ্ট করে বলেছে, এশিয়ার সিনেমার ভিড়ে বাংলাদেশের উত্থান আর উপেক্ষা করা যাবে না। নানা ঘরানা ও ফরম্যাটে আত্মবিশ্বাসী পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে বাংলাদেশি নির্মাতারা ধীরে ধীরে তাদের স্বতন্ত্র সিনেম্যাটিক পরিচয় গড়ে তুলছেন।

আজকের খবর/আতে

Next Post

টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন মোড়—পাকিস্তানের সিদ্ধান্তেই বাংলাদেশ ফেরার সম্ভাবনা

No Result
View All Result

সম্পাদকঃ জহিরুল হোসেন চৌধুরী
প্রধান কার্যালয়ঃ প্লট-৫৭৬/এ, ব্লক-ডি, বসুন্ধরা বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-বি/৫৬, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও সুপ্রভাত মিডিয়া লিমিটেড ৪ সিডিএ বাণিজ্যিক এলাকা, মোমিন রোড, চট্টগ্রাম-৪০০০ থেকে মুদ্রিত।

যোগাযোগ
সাধারণঃ [email protected]
সম্পাদকঃ [email protected]
খবরঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • তথ্য প্রযুক্তি
  • অন্যান্য

Copyright © 2024 All rights reserved by Janatar Kontho.

No Result
View All Result
  • ‘বঙ্গবন্ধু হত্যার পর দালাল আইন প্রত্যাহার করে ধর্ষকদের রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসিত করা হয়েছে’
  • ২৫ বিমা কোম্পানিকে আইপিওতে আসতে আইডিআরএর তাগিদ
  • Home 2
  • Homepage
  • Sample Page
  • আওয়ামী লীগ হচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গের দল: মির্জা ফখরুল
  • একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় পারদর্শী সেনাবাহিনী গঠনের কার্যক্রম গ্রহণ করেছি: প্রধানমন্ত্রী
  • কঙ্গনার বিরুদ্ধে মামলা!
  • কানেই মুখ দেখাবেন ‘দেবী চৌধুরাণী’
  • দুইশও করতে পারলো না মাহমুদউল্লাহ একাদশ
  • নির্বাচন কমিশন ভোট বাতিলের ক্ষমতা হারায়নি: ইসি রাশেদা
  • পেঁয়াজ আমদানির অনুমতি দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি
  • স্টেডিয়ামে ঢুকতে গিয়ে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

Copyright © 2024 All rights reserved by Janatar Kontho.