অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে একখোলা চিঠি লিখেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড। এই চিঠিতে তিনি দেশের বর্তমান পরিস্থিতি, মানবাধিকার রক্ষা ও উন্নয়ন, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতের জন্য বন্ধুসুলভ সংলাপের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। তার ভাষায়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সময়, যেখানে জনঅস্থা পুনরুদ্ধার, আইনের শাসন ও মানবাধিকার রক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

