The Daily Janatar Kontho
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • তথ্য প্রযুক্তি
  • অন্যান্য
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • তথ্য প্রযুক্তি
  • অন্যান্য
No Result
View All Result
The Daily Janatar Kontho
No Result
View All Result
Home খেলা

আইসিসির কড়া বার্তা: ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট পাকিস্তানের জন্য ক্ষতিকর

by Janatar Kontho
February 2, 2026
in খেলা, খেলাধুলা
Share on FacebookShare on Twitter

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচ বয়কট ঘোষণা করার পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কড়া সতর্কতা জারি করেছে। সংস্থাটি বলেছে, এই সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটে গুরুতর ও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং ক্রিকেটের বৃহত্তর স্বার্থে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছে।

রোববার (২১ ফেব্রুয়ারি) পাকিস্তান সরকার নিজের এক্স অ্যাকাউন্টে জানিয়েছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের অংশ নেওয়ার অনুমতি দেয়া হয়েছে; তবে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপরীতে নির্ধারিত ম্যাচে তারা অংশ নেবে না।

প্রায় তিন ঘণ্টা পর আইসিসি এক বিবৃতিতে জানায়, বিষয়টি সম্পর্কে তারা পাকিস্তান সরকারের অবস্থানের ব্যাপারে অবগত হলেও এখনো পিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নোটিশ বা ব্যাখ্যা পাইনি। ফলে আইসিসি পিসিবির অফিসিয়াল প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।

বিবৃতিতে আইসিসি উল্লেখ করে যে নির্দিষ্ট কোনো ম্যাচে অংশগ্রহণ না করা কোনো বৈশ্বিক ক্রীড়া ইভেন্টের মৌলিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে সব দলকে সূচি অনুযায়ী সমান শর্তে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা থাকে—এটাই খেলাধুলার নৈতিকতা ও নিয়ম।

আইসিসি আরও বলেছে যে তাদের টুর্নামেন্টগুলো ক্রীড়াসুলভ সততা, প্রতিযোগিতামূলক মনোভাব, ধারাবাহিকতা ও ন্যায্যের ওপর দাঁড়ায়। কোনো দল যদি নির্দিষ্ট ম্যাচ বর্জন করে, তা এই মুলনীতি ও টুর্নামেন্টের শুদ্ধতাকে প্রশ্নের মুখে ফেলতে পারে।

সংস্থাটি রাষ্ট্রীয় নীতিনির্ধারণে সরকারের ভূমিকাকে সম্মান জানালেও মনে করায়, এই ধরণের সিদ্ধান্ত বৈশ্বিক ক্রিকেট এবং বিশ্বের কোটি কোটি ক্রিকেটভক্তের স্বার্থে ইতিবাচক নয়। আইসিসি বলেছে, পিসিবিকে দেশের ক্রিকেটের উপর সম্ভাব্য দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনায় রেখে সিদ্ধান্ত নিতে হবে, কারণ পিসিবি নিজে টুর্নামেন্টের এক গুরুত্বপূর্ণ অংশীদার।

বিবৃতির শেষে আইসিসি স্পষ্ট করেছে যে তাদের প্রধান অগ্রাধিকার হলো পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ সফলভাবে আয়োজন করা—এটা সকল সদস্য বোর্ডের যৌথ দায়িত্ব। তাই তারা আশা করছে পিসিবি এবং সংশ্লিষ্ট পক্ষগুলো দ্রুত একটি পারস্পরিকভাবে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাবে।

পাকিস্তান সরকার ম্যাচ বয়কটের সুনির্দিষ্ট কারণ এখনও প্রকাশ করেনি। এর আগে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আইসিসির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেছিলেন, বিশেষত বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ার প্রসঙ্গে; তখন তিনি জানিয়েছিলেন যে পাকিস্তানের টুর্নামেন্টে অংশগ্রহণ সরকারী সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

রাজনৈতিক কারণে গত দেড় দশকেরও বেশি সময় ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত রয়েছে; দুই দল মিলিত হয় শুধুমাত্র আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্টে। গত বছর এশিয়া কাপে ভারতীয় দলের কিছু অনঠনও বড় বিতর্কের জন্ম দিয়েছিল।

বর্তমান পরিস্থিতিতে আইসিসি ও পিসিবি—দুই পক্ষের মধ্যে যোগাযোগ ও পেশাদার সমাধানই টুর্নামেন্ট ও দর্শকদের স্বার্থে অতীব জরুরি বলে মনে করা হচ্ছে। ক্রিকেটভক্তরা আশা রাখছেন দ্রুত বিষয়টি মীমাংসিত হবে, যাতে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ মাঠে গড়াতে পারে।

আজকালের খবর/ এমকে

Next Post

সাফ অনূর্ধ্ব-১৯: ভারতকে ২-০ হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

No Result
View All Result

সম্পাদকঃ জহিরুল হোসেন চৌধুরী
প্রধান কার্যালয়ঃ প্লট-৫৭৬/এ, ব্লক-ডি, বসুন্ধরা বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-বি/৫৬, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও সুপ্রভাত মিডিয়া লিমিটেড ৪ সিডিএ বাণিজ্যিক এলাকা, মোমিন রোড, চট্টগ্রাম-৪০০০ থেকে মুদ্রিত।

যোগাযোগ
সাধারণঃ [email protected]
সম্পাদকঃ [email protected]
খবরঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • তথ্য প্রযুক্তি
  • অন্যান্য

Copyright © 2024 All rights reserved by Janatar Kontho.

No Result
View All Result
  • ‘বঙ্গবন্ধু হত্যার পর দালাল আইন প্রত্যাহার করে ধর্ষকদের রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসিত করা হয়েছে’
  • ২৫ বিমা কোম্পানিকে আইপিওতে আসতে আইডিআরএর তাগিদ
  • Home 2
  • Homepage
  • Sample Page
  • আওয়ামী লীগ হচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গের দল: মির্জা ফখরুল
  • একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় পারদর্শী সেনাবাহিনী গঠনের কার্যক্রম গ্রহণ করেছি: প্রধানমন্ত্রী
  • কঙ্গনার বিরুদ্ধে মামলা!
  • কানেই মুখ দেখাবেন ‘দেবী চৌধুরাণী’
  • দুইশও করতে পারলো না মাহমুদউল্লাহ একাদশ
  • নির্বাচন কমিশন ভোট বাতিলের ক্ষমতা হারায়নি: ইসি রাশেদা
  • পেঁয়াজ আমদানির অনুমতি দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি
  • স্টেডিয়ামে ঢুকতে গিয়ে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

Copyright © 2024 All rights reserved by Janatar Kontho.