The Daily Janatar Kontho
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • তথ্য প্রযুক্তি
  • অন্যান্য
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • তথ্য প্রযুক্তি
  • অন্যান্য
No Result
View All Result
The Daily Janatar Kontho
No Result
View All Result
Home বাংলাদেশ

কেন্দ্র দখল হলে আপোষ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টার কড়া হুঁশিয়ারি

by Janatar Kontho
February 2, 2026
in বাংলাদেশ, সারাদেশ, সারাদেশ
Share on FacebookShare on Twitter

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবার কোনো ভোটকেন্দ্র দখল করলে কেউ ছাড় পাবে না। কেন্দ্র দখল যাতে না হয়, সেই লক্ষ্যেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি জানান, সার্বিক নিরাপত্তা জোরদার করতে সিসিটিভি স্থাপন করা হচ্ছে, পুলিশের জন্য ২৫,৭০০টি বডিওয়ার্ন ক্যামেরা দেওয়া হচ্ছে এবং ড্রোন ব্যবহারের মাধ্যমে নজরদারি বাড়ানো হবে। এসব ব্যবস্থা থাকা সত্ত্বেও কেউ যদি আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে আসে—তাহলে কোনো ছাড় থাকবে না। ‘‘সে ভাই হোক বা বোন হোক, তার ছবি রেকর্ডে থাকবে; ৩-৪ দিন পর হোক বা ছয় মাস পর জামিন নিয়ে আসুক, তবুও তাকে ধরা হবে,’’ তিনি বলেন।

এই মন্তব্য তিনি সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাহাব উদ্দিন মিলনায়তনে বিভাগীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের প্রস্তুতি সভার পর সাংবাদিকদের কাছে বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশসহ সব আইনশৃঙ্খলা বাহিনী অংশগ্রহণ করে। হোতে দেখা গেছে—তারা প্রস্তুত, পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের প্রস্তুতি প্রশংসনীয় এবং আমরা বিশ্বাস করি তারা দেশকে একটি ভালো ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পারবে।

ঝিনাইগাতির ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং যারা দায়ী তাদের আইনের আওতায় আনা হবে। বেশিরভাগ সময় জড়িতরা ঘটনাস্থল ছেড়ে যায়, তাই তাদের ধরতে কিছুটা সময় লেগে থাকে—তবু সবাইকে আইনের সম্মুখীন করা হবে।

সাংবাদিকদের নিরাপত্তা সম্পর্কে তিনি জানান, এবারের নির্বাচনে সাংবাদিকদের পোলিং সেন্টারে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, ফলে সাংবাদিকদের ওপর হামলার আশঙ্কা কমে এসেছে। ময়মনসিংহ বিভাগসহ দেশের কোথাও সাংবাদিক আক্রান্তের বড় কোনো ঘটনা ঘটেনি; ছোটখাট কিছু সমস্যা থাকতে পারে, কিন্তু তা নিয়ন্ত্রণে রয়েছে।

ফলাফল ঘোষণা বিলম্ব সংক্রান্ত প্রশ্নে তিনি বলেন, ফলাফল প্রস্তুত হলেই তা ঘোষণা করা হবে। প্রতিটি কেন্দ্রে প্রার্থীর এজেন্ট থাকায় তারা ভোটের গুণগত তথ্য মোবাইলে জানান দিচ্ছে—ফলে অনেক সময় সরকারি ঘোষণা হওয়ার আগে মানুষ মোবাইল থেকেই ফল জানতে পারে।

সভায় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী (এনডিসি), ময়মনসিংহ পুলিশ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়া, র‍্যাব-১৪ এর অতিরিক্ত ডিআইজি নয়মুল হক, ময়মনসিংহের জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, সেনাবাহিনী, বিজিবি, আনসার ও বিভাগীয় ও জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: আজকালের খবর/বিএস

Next Post

পরিবর্তন আনতে ঝুঁকি নিয়েই প্রতিদ্বন্দ্বিতা করছি: চরমোনাই পীর

No Result
View All Result

সম্পাদকঃ জহিরুল হোসেন চৌধুরী
প্রধান কার্যালয়ঃ প্লট-৫৭৬/এ, ব্লক-ডি, বসুন্ধরা বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-বি/৫৬, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও সুপ্রভাত মিডিয়া লিমিটেড ৪ সিডিএ বাণিজ্যিক এলাকা, মোমিন রোড, চট্টগ্রাম-৪০০০ থেকে মুদ্রিত।

যোগাযোগ
সাধারণঃ [email protected]
সম্পাদকঃ [email protected]
খবরঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • তথ্য প্রযুক্তি
  • অন্যান্য

Copyright © 2024 All rights reserved by Janatar Kontho.

No Result
View All Result
  • ‘বঙ্গবন্ধু হত্যার পর দালাল আইন প্রত্যাহার করে ধর্ষকদের রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসিত করা হয়েছে’
  • ২৫ বিমা কোম্পানিকে আইপিওতে আসতে আইডিআরএর তাগিদ
  • Home 2
  • Homepage
  • Sample Page
  • আওয়ামী লীগ হচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গের দল: মির্জা ফখরুল
  • একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় পারদর্শী সেনাবাহিনী গঠনের কার্যক্রম গ্রহণ করেছি: প্রধানমন্ত্রী
  • কঙ্গনার বিরুদ্ধে মামলা!
  • কানেই মুখ দেখাবেন ‘দেবী চৌধুরাণী’
  • দুইশও করতে পারলো না মাহমুদউল্লাহ একাদশ
  • নির্বাচন কমিশন ভোট বাতিলের ক্ষমতা হারায়নি: ইসি রাশেদা
  • পেঁয়াজ আমদানির অনুমতি দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি
  • স্টেডিয়ামে ঢুকতে গিয়ে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

Copyright © 2024 All rights reserved by Janatar Kontho.