বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় পুনাইল মাঠে একটি বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দলের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের উপস্থিতি মুখরিত ছিল।
সমাবেশের সভাপতিত্ব করেন ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। সঞ্চালক হিসেবে ছিলেন ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসেম আলী। প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের বিএনপি মনোনীত সংসদীয় প্রার্থী, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।
উপস্থিত বিশেষ অতিথি ও বক্তাদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব তহিদুর রহমান খান শামীম চৌধুরী, সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান একে আজাদ, পৌর বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহসান বিপ্লব রহিম এবং বগুড়া জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব ফজলে রাব্বী তোহা।
আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, উপজেলা সাংগঠনিক সম্পাদকগণ আব্দুল হাকিম ও ইয়াছিন আলী, ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ (বাবু), ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শামছুর রহমান এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ হাসান।
সমাবেশে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক নূরনবীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বহুসংখ্যক নেতা-কর্মীও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আলহাজ্ব মোশারফ হোসেন তার বক্তব্যে আভাস দেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। তিনি দেশ ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিএনপিকে জিতিয়ে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, কাহালু ও নন্দীগ্রামের মানুষকে অতীতে তিনি পাশে ছিলেন, বর্তমানে আছেন এবং আগামী দিনেও ইনশাআল্লাহ পাশে থাকবেন।
সমাবেশ শেষে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ফলাও স্লোগানে এলাকার বাতাবরণ উত্সবমুখর করে তোলে।
আজকালের খবর/ এমকে

