The Daily Janatar Kontho
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • তথ্য প্রযুক্তি
  • অন্যান্য
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • তথ্য প্রযুক্তি
  • অন্যান্য
No Result
View All Result
The Daily Janatar Kontho
No Result
View All Result
Home অর্থনীতি

পরবর্তী সরকারের জন্য অর্থনীতিতে বড় চ্যালেঞ্জ থাকবে: উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

by Janatar Kontho
February 2, 2026
in অর্থনীতি, অর্থনীতি
Share on FacebookShare on Twitter

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, অন্তর্বর্তী সরকারের পর দায়িত্ব নেওয়া পরবর্তী সরকারকে অর্থনীতি স্থিতিশীল রাখতে বহু দিক থেকে বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। তিনি আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে এসব মন্তব্য করেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে মোটামুটি স্থিতিশীল রাখার চেষ্টা করেছে এবং অনেকগুলো চ্যালেঞ্জ সামলিয়েছে, তবে সামনে অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ। বর্তমান সময়ে করা সংস্কারগুলো কাজে লাগবে, কিন্তু তা পর্যাপ্ত নয় — আগামি সরকারের এসব সমস্যাকে ট্যাকটফুলি ও আরও শক্তভাবে মোকাবিলা করতে হবে।

তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করে বলেন, এর মাধ্যমে দেশ পরিচালনার দায়িত্ব নির্বাচিত সরকারের হাতে যাবে। সেই প্রেক্ষাপটে তিনি সোনালী ব্যাংকের কর্মকর্তাদের পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান। রাজনৈতিক সরকারের সময় রাজনৈতিক চাপ এলে সরাসরি ‘না’ বলা কঠিন হবে; তাই কর্মকর্তাদের নেগোশিয়েট করার ক্ষমতা থাকতে হবে, নীতিসমূহ বোঝাতে সক্ষম হতে হবে এবং ব্যাংকিং আইন ও অডিট সংক্রান্ত নিয়মাবলী ব্যাখ্যা করে সমঝোতায় পৌঁছাতে হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক পরিবেশে আলোচনা ও সমঝোতার মাধ্যমে ঋণ বিতরণ করা উচিত। ঋণায়নে বড় ব্যবসায়ী নয়, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলোকে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়ে তিনি যুক্তি উপস্থাপন করেন যে এসব প্রতিষ্ঠান কর্মসংস্থান সৃষ্টি করে—এই কারণে তাদের কাছে বেশি ঋণ পৌঁছে দিতে হবে।

সংবাদসূত্র: আজকালের খবর/বিএস

Next Post

শবে বরাত: সারাদেশে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা

No Result
View All Result

সম্পাদকঃ জহিরুল হোসেন চৌধুরী
প্রধান কার্যালয়ঃ প্লট-৫৭৬/এ, ব্লক-ডি, বসুন্ধরা বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-বি/৫৬, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও সুপ্রভাত মিডিয়া লিমিটেড ৪ সিডিএ বাণিজ্যিক এলাকা, মোমিন রোড, চট্টগ্রাম-৪০০০ থেকে মুদ্রিত।

যোগাযোগ
সাধারণঃ [email protected]
সম্পাদকঃ [email protected]
খবরঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • তথ্য প্রযুক্তি
  • অন্যান্য

Copyright © 2024 All rights reserved by Janatar Kontho.

No Result
View All Result
  • ‘বঙ্গবন্ধু হত্যার পর দালাল আইন প্রত্যাহার করে ধর্ষকদের রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসিত করা হয়েছে’
  • ২৫ বিমা কোম্পানিকে আইপিওতে আসতে আইডিআরএর তাগিদ
  • Home 2
  • Homepage
  • Sample Page
  • আওয়ামী লীগ হচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গের দল: মির্জা ফখরুল
  • একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় পারদর্শী সেনাবাহিনী গঠনের কার্যক্রম গ্রহণ করেছি: প্রধানমন্ত্রী
  • কঙ্গনার বিরুদ্ধে মামলা!
  • কানেই মুখ দেখাবেন ‘দেবী চৌধুরাণী’
  • দুইশও করতে পারলো না মাহমুদউল্লাহ একাদশ
  • নির্বাচন কমিশন ভোট বাতিলের ক্ষমতা হারায়নি: ইসি রাশেদা
  • পেঁয়াজ আমদানির অনুমতি দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি
  • স্টেডিয়ামে ঢুকতে গিয়ে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

Copyright © 2024 All rights reserved by Janatar Kontho.