The Daily Janatar Kontho
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • তথ্য প্রযুক্তি
  • অন্যান্য
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • তথ্য প্রযুক্তি
  • অন্যান্য
No Result
View All Result
The Daily Janatar Kontho
No Result
View All Result
Home অর্থনীতি

বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য টাকা রেখে যাবে: অর্থ উপদেষ্টা

by Janatar Kontho
February 4, 2026
in অর্থনীতি, অর্থনীতি
Share on FacebookShare on Twitter

অন্তর্বর্তী সরকার জাতীয় বেতন কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রেখে যাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, কমিশনের সুপারিশগুলো পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করে দেওয়া হবে।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তরের সময় এসব কথা বলেন তিনি।

প্রসঙ্গত, সম্প্রতি জাতীয় বেতন কমিশন সরকারি চাকরিজীবীদের মূল বেতন দ্বিগুণের বেশি বাড়ানোসহ বিভিন্ন সুপারিশ করে। পে কমিশনকে নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘পে-কমিশন একটা ভালো ইস্যু। আমরা পে-কমিশনের সুপারিশগুলো পরীক্ষা করে দেখার জন্য একটি কমিটি করে দিয়ে যাব।’

‘পরবর্তী সরকার এটা নেবে কি না’—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘টাকা-পয়সা রেখে যাচ্ছি, আর বলব এটা রেকমেন্ডেশন। রিপোর্টটি অত্যন্ত ভাল হয়েছে; আশা করি সফলভাবে বাস্তবায়িত হবে।’

কেন এখন থেকেই সুপারিশ অনুযায়ী গেজেট জারি করা হয়নি—এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা জানান, গেজেট প্রকাশ করা সহজ বিষয় নয়। গেজেট করতে হলে বাস্তবায়নের প্রসঙ্গে স্পষ্টভাবে উল্লেখ করতে হয় কারা, কীভাবে এবং কতটুকু সুবিধা পাবে। তাই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করে দেওয়া হচ্ছে যা বিষয়টি বিস্তারিতভাবে কার্যকর করার প্রস্তাব দেবে।

আজকালের খবর/বিএস

Next Post

পরপর দুই ভূমিকম্পে আফটারশকের শঙ্কা

No Result
View All Result

সম্পাদকঃ জহিরুল হোসেন চৌধুরী
প্রধান কার্যালয়ঃ প্লট-৫৭৬/এ, ব্লক-ডি, বসুন্ধরা বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-বি/৫৬, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও সুপ্রভাত মিডিয়া লিমিটেড ৪ সিডিএ বাণিজ্যিক এলাকা, মোমিন রোড, চট্টগ্রাম-৪০০০ থেকে মুদ্রিত।

যোগাযোগ
সাধারণঃ [email protected]
সম্পাদকঃ [email protected]
খবরঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • তথ্য প্রযুক্তি
  • অন্যান্য

Copyright © 2024 All rights reserved by Janatar Kontho.

No Result
View All Result
  • ‘বঙ্গবন্ধু হত্যার পর দালাল আইন প্রত্যাহার করে ধর্ষকদের রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসিত করা হয়েছে’
  • ২৫ বিমা কোম্পানিকে আইপিওতে আসতে আইডিআরএর তাগিদ
  • Home 2
  • Homepage
  • Sample Page
  • আওয়ামী লীগ হচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গের দল: মির্জা ফখরুল
  • একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় পারদর্শী সেনাবাহিনী গঠনের কার্যক্রম গ্রহণ করেছি: প্রধানমন্ত্রী
  • কঙ্গনার বিরুদ্ধে মামলা!
  • কানেই মুখ দেখাবেন ‘দেবী চৌধুরাণী’
  • দুইশও করতে পারলো না মাহমুদউল্লাহ একাদশ
  • নির্বাচন কমিশন ভোট বাতিলের ক্ষমতা হারায়নি: ইসি রাশেদা
  • পেঁয়াজ আমদানির অনুমতি দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি
  • স্টেডিয়ামে ঢুকতে গিয়ে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

Copyright © 2024 All rights reserved by Janatar Kontho.