বাংলাদেশ ব্যাংক ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ১৭১ মিলিয়ন (১৭ কোটি ১০ লাখ) মার্কিন ডলার কিনেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এসব ডলার নিলামের মাধ্যমে কেনা হলো এবং কেনার কাটঅফ মূল্য ছিল প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা।
চলতি ফেব্রুয়ারি মাসে দুই দফায় মোট ৩৮ কোটি ৯৫ লাখ ডলার কেনা হয়েছে। এছাড়া চলতি ২০২৫–২৬ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন দফায় নিলামের মাধ্যমে ডলার কেনার কার্যক্রম চালাচ্ছে; সর্বশেষ প্রাপ্ত তথ্যানুসারে এখন পর্যন্ত মোট ৪৩২ কোটি ৩০ লাখ (বা প্রায় ৪.৩২ বিলিয়ন) ডলার কেনা হয়েছে।
সূত্র: আজকালের খবর/বিএস

