সংগীতপ্রেমীদের জন্য নতুন এক রোমান্টিক চমক নিয়ে ফিরেছেন কণ্ঠশিল্পী জেনিফার গোমেজ। সম্প্রতি তাঁর নতুন গান ‘একখান চুম্মা’ মুক্তি পেলো—মুক্তির পরপরই গানটি শ্রোতাদের মন জয় করে ফেলেছে।
গানের মিউজিক ভিডিওতে জেনিফারের সঙ্গে দেখা গেছে জাকারিয়া মৃজাক ও মেঘকে। কলকাতার সংগীত পরিচালক অভিমান পালের আধুনিক স্পর্শ আর রোমান্টিক আবহের সংমিশ্রণে গানটি আলাদা করে দাঁড়িয়েছে। গানটির কথা, সুর ও সংগীত বিন্যাস—সবই করেছেন অভিমান পাল; প্রেমের অনুভূতিকে সমসাময়িক ভাষায় উপস্থাপন করাই ছিল তাঁর মূল লক্ষ্য, যা দর্শক-শ্রোতারা বেশ প্রশংসা করেছেন।
‘একখান চুম্মা’ প্রকাশিত হয়েছে জেনিফার গোমেজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। শিল্পী জানান, ২০২৬ সালে এটিই তাঁর প্রথম প্রকাশিত গান এবং সামনে আরও বেশ কয়েকটি নতুন ও ভিন্নধর্মী প্রজেক্ট নিয়ে কাজ করছেন তিনি।
জেনিফার সাধারণত আধুনিক ঘরানার সঙ্গীতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এর আগেও তাঁর গাওয়া বহু গান শ্রোতামহলে জনপ্রিয়তা পেয়েছে। উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘দুজন মিলে উড়বো আকাশে’, ‘ধোকাবাজ’ এবং হিন্দি গান ‘দিলরুবা’, যেখানে সহশিল্পী ছিলেন ভারতের কিংবদন্তি কুমার শানু। তাঁর ইউটিউব চ্যানেলে প্রকাশিত আর বহু মেলোডিয়াস গানও শ্রোতাদের ভালোবাসা পেয়েছে।
জেনিফার বলেছেন, তিনি বাংলা সংগীতকে ভালোবেসে কাজ করতে চান এবং নতুন বছরে আরও একাধিক গান দিয়ে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করাই তাঁর আশাবাদী লক্ষ্য।
আজকালের খবর/আতে

