জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি আবদুর রশিদ জিতু শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যোগ দিয়েছেন। তিনি বিএনপিতে যোগ দেন ছাত্রদল ও কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে—বিশেষত ছাত্রদলের সভাপতি-সেক্রেটারি এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিতিতে।
জিতু যোগদানের সময় বলেন, ‘‘একটি সুন্দর বাংলাদেশ গঠনে আমি আজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করব, ইনশাআল্লাহ।’’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাকসু ভিপি জিতু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল সংসদের নির্বাচিত অনেক প্রতিনিধি আজ বিএনপিতে ও ছাত্রদলে যোগ দিয়েছেন; আমরা তাদের স্বাগত জানাই।
জানানো হয়, জাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের মনোনয়নপ্রাপ্ত আবদুর রশিদ জিতু ভিপি পদে জয়লাভ করেন। এবারের জাকসু নির্বাচনে ২৫টি পদে ২০টিতেই শিবির-সমর্থিত প্যানেলের নেতারা বিজয়ী হন এবং জিতুর ভিপি পদজয় এই নির্বাচনে বিশেষভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে।
আবদুর রশিদ জিতু বিশ্ববিদ্যালয়ের গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী।
সূত্র: আজকালের খবর/ এমকে

