ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি শুধু বিতর্ক আর রাজনীতির কেন্দ্রবিন্দু নয় — এখানে গত কয়েক বছর ধরে বহু সাংস্কৃতিক কর্মসূচিও নিয়মিত হচ্ছে। ভাষা আন্দোলনের চেতনা সজীব রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজন করেছে ‘আমার ভাষার চলচ্চিত্র’ শীর্ষক উৎসব, যা শুরু হবে আগামীকাল ৩ ফেব্রুয়ারি এবং চলবে ছয় দিন ধরে, ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
এই উৎসবে মোট ২০টি পূর্ণদৈর্ঘ্য ও ৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। উদ্বোধনী দিন ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে আহমেদ হাসান সানির ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’— সিনেমাটিতে নূর নামের এক প্রবাসী বাংলাদেশির ভূমিকায় ছিলেন ইমতিয়াজ বর্ষণ।
৪ ফেব্রুয়ারি (দ্বিতীয় দিন)
– সকাল ১০টায়: সুনীল বন্দ্যোপাধ্যায়ের ‘দেয়া নেওয়া’
– দুপুর সাড়ে ১২টায়: আলমগীর কবীরের ‘সূর্যকন্যা’
– বিকাল ৩টা ৩০ মিনিটে: শরাফ আহমেদ জীবনের ‘চক্কর ৩০২’
– সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে: রায়হান রাফীর ‘তাণ্ডব’
৫ ফেব্রুয়ারি (তৃতীয় দিন)
– সকাল ১০টায়: সালাউদ্দিন পরিচালিত ‘রূপবান’
– দুপুর সাড়ে ১২টায়: সাদিক আহমেদের ‘দ্য লাস্ট ঠাকুর’
– বিকাল ৩টা ৩০ মিনিটে: পিপলু আর খানের ‘জয়া আর শারমিন’
– সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে: মনিরুল হক পরিচালিত ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’
৬ ফেব্রুয়ারি (চতুর্থ দিন)
– সকাল ১০টায়: হারুনুর রশিদ পরিচালিত ‘মেঘের অনেক রঙ’
– দুপুর ১২টা ৩০ মিনিটে: জনপ্রিয় চলচ্চিত্র ‘বেদের মেয়ে জোসনা’
– বিকাল ৩টা ৩০ মিনিটে: মিঠু খান পরিচালিত ‘নীলচক্র’
– সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে: কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন’
৭ ফেব্রুয়ারি (পঞ্চম দিন)
এই দিনে প্রদর্শিত হবে তপন সিনহার ‘হারমোনিয়াম’, তারেক মাসুদের ‘মুক্তির গান’, সানী সানোয়ারের ‘এশা মার্ডার’ এবং তানিম নূরের ‘উৎসব’।
৮ ফেব্রুয়ারি (সমাপনী দিন)
উৎসবের শেষদিনে থাকছে তিনটি পূর্ণদৈর্ঘ্য ও তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। দিনের শুরুতে দেখা যাবে বেলাল আহমেদ পরিচালিত ‘নয়নের আলো’, এরপর কাজী হায়াতের ‘ধর’ প্রদর্শিত হবে। বিকেল সাড়ে তিনটায় প্রদর্শিত হবে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র— মাহফুজ সরকারের ‘মায়া: দ্য নেম উই কল’, আহসাবুল ইয়ামিনের ‘জন্ম থেকে জ্বলছি’ এবং উম্মিদ আশরাফের ‘ধ্যাৎ’।
উৎসবের সমাপনী ছবিকে হিসেবে প্রদর্শিত হবে কলকাতার জয়ব্রত দাশের ‘দ্য অ্যাকাডেমি অব ফাইন আর্টস’।
আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। উৎসবের বিস্তারিত তথ্য ও সময়সূচি স্টুডেন্ট কমিউনিটি ও টিএসসি বোর্ডে পোস্ট করা থাকবে।
সূত্র: আজকালের খবর/আতে

