একটি রোমাঞ্চকর ফাইনালে ল’ ডিপার্টমেন্টকে ২ উইকেটে হারিয়ে চতুর্ধবারের মতো এনডিইউবি ইন্টার-ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে ইংলিশ ডিপার্টমেন্ট।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ল’ ডিপার্টমেন্ট। শুরু থেকেই ইংলিশ দলের ধারালো পেস আক্রমণে ল’ দলের টপ অর্ডার ঝঝড়ে পড়ে। কৌশলী ও নিয়ন্ত্রিত বোলিংয়ে ধারাবাহিক উইকেট তুলে নেয় ইংলিশ পেসাররা, ফলে ল’ দল বড় স্কোর সংগ্রহ করতে পারেনি। সিয়ামের সংগ্রহী ও দৃঢ় ব্যাটিংয়ের হাত ধরে ল’ ডিপার্টমেন্ট ১০৫ রানের টার্গেট দাঁড় করায়।
লক্ষ্য তাড়া করতে নেমে ইংলিশরা প্রথম ওভারেই একটি গুরুত্বপূর্ণ উইকেট হারায়। তবে অধিনায়ক নীল আগ্রাসী এবং হিস্যাবী ব্যাটিং শুরু থেকেই করে ম্যাচের দিক নিজের দিকে টানেন। পরবর্তী সময়ে নাঈমের অবিচল ভুল বোঝাবুঝিতে রানআউটের ফলে ইংলিশের ব্যাটিং ঝাঁজ শুরু হয় এবং একের পর এক উইকেট পড়তে থাকে। পরিস্থিতি তখন ইংলিশ দলের জন্য টানটান হয়ে ওঠে।
টিমের টেলঅ্যান্ডার সাব্বির এক প্রান্ত ধরে রেখে নির্ভেজাল ক্রিকেট খেলায় নীলকে স্ট্রাইক দিয়ে যান। দক্ষতা ও ঠাণ্ডা মাথার ওপর ভর করে নীল একাই ইনিংস টেনে নিয়ে যান। শেষ ওভারে এক বল হাতে রেখে একটি শক্তিশালী ছক্কা হাঁকিয়ে টার্গেট ছুঁইছুঁই সময়ে পূরণ করে ইংলিশকে জয় এনে দেন। ২১ বলেই ঝড়ো ৬৪ রানের ইনিংস খেলেন নীল এবং তিনি প্লেয়ার অব দ্য ফাইনাল নির্বাচিত হন।
জয়ের আনন্দে উৎসবের রঙে রাঙিয়ে ওঠে ইংলিশ ডিপার্টমেন্টের সমর্থক ও খেলোয়াড়রা। এ জয় দিয়ে ইংলিশরা টানা ষষ্ঠবার ফাইনালে খেলার সত্যতা রক্ষা করেছে এবং যৌথভাবে সর্বোচ্চ চারটি ট্রফি জিতে নিজেদের আধিপত্য আরও মজবুত করে তুলেছে।
পুরো টুর্নামেন্টে ইংলিশ ঈগলসের পাশে ছিল স্পন্সর কনকর্ড-এর ফ্যান্টাসি কিংডম এবং লন্ডনভিত্তিক জনপ্রিয় স্পোর্টস অনলাইন ও ডিজিটাল নিউজ পোর্টাল আল্টিমেট স্পোর্টস। উল্লেখ্য, বিভিন্ন সময়ে দলের কোচ ও ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সামী হোসেন চিশতী, যাঁর নেতৃত্বে দলটি নিয়মিত শক্তশালী পারফরম্যান্স করছে।
আজকের খবর/ এমকে

