তৎকালীন আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে শীর্ষে নিয়ে গিয়েছিল বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এ কথা বলেন। ওই বক্তব্যে রাষ্ট্রপতি নতুন সরকারের প্রশংসা করে বলেন, ফ্যামিলি কার্ড চালু করে নারী ক্ষমতায়নের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করে চলেছে।
রাষ্ট্রপতি গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে বলে উল্লেখ করেন। তিনি জুলাইয়ে গণঅভ্যুত্থান ও শহীদদের স্মরণে নেওয়া অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের কথা উল্লেখ করেন। এ ছাড়াও, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতির ক্ষেত্রে শীর্ষে নিয়ে গেছে।
অন্তর্বর্তীকালীন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের উত্তেজনার কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি। দেশের অর্থনৈতিক অবস্থার বিষয়ে আলোচনা করেন এবং মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিস্থিতি সম্পর্কে তথ্য দেন।
তিনি আশা প্রকাশ করেন যে, বর্তমান সরকার কৃষি ও অর্থনীতির ক্ষেত্রে জনকল্যাণমূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে।
—আজকালের খবর/বিএস

