শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ পালিত হচ্ছে। এই গুরুত্বপূর্ণ দিনটি উপলক্ষে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন একটি বিবৃতি প্রকাশ করেছে। শনিবার (৩০ মে) এই বিবৃতি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত হয়। সেখানে বলা হয়, আজ যখন বাংলাদেশের জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে সমাবেত হয়েছে, তখন আমরা ১৯৭১ সালের মার্চ মাসে তার কণ্ঠে এলোচিল সেই বিখ্যাত বেতার ভাষণের কথা স্মরণ করছি। এই ভাষণটি জনগণের মনোবল বাড়িয়ে তুলেছিল, নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে উদ্বুদ্ধ করেছিল এবং দেশের মুক্তির লক্ষ্যে মানুষকে একত্রিত করেছিল। হাইকমিশনের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আজকের দিনেও, সেই সময়ের মতোই, ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সততার সঙ্গে কাজ করে চলেছে। দুই দেশের মানুষের অগ্রগতি ও সমৃদ্ধির পথে এক সঙ্গে এগিয়ে যাওয়ার আগ্রহে তারা পাশে রয়েছে।

