The Daily Janatar Kontho
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • তথ্য প্রযুক্তি
  • অন্যান্য
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • তথ্য প্রযুক্তি
  • অন্যান্য
No Result
View All Result
The Daily Janatar Kontho
No Result
View All Result
Home জাতীয়

ডা. আশীষ কুমার চক্রবর্তী পেলেন গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬

by Janatar Kontho
June 25, 2026
in জাতীয়
Share on FacebookShare on Twitter

চিকিৎসা শিক্ষার আধুনিকায়ন, হাসপাতাল ব্যবস্থাপনা উন্নয়ন এবং স্বাস্থ্যখাতের ব্যাপক অবদানের জন্য মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী। এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে তার দীর্ঘদীর্ঘ ২০ বছরের বেশি সময়ের নের্তৃত্ব ও অবদানকে স্বীকার করেন। বুধবার (২৪ জুন) রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকা হোটেলে আয়োজিত এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থকণ্ঠ ও বিজনেস আমেরিকার ব্যবস্থাপনা সম্পাদক এনামুল হক এনাম। এই সম্মাননা প্রদান তরুণ চিকিৎসকদের উৎসাহিত করতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন। ডা. আশীষ কুমার চক্রবর্তী ২০০৪ সালে তৎকালীন আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতালের যোগ দেন, যেখানে তার দক্ষতায় ২০১৩ সালে এটি দেশের অন্যতম শীর্ষ চিকিৎসা ও শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়। বর্তমানে তিনি ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও নার্সিং কলেজের নেতৃত্ব দিচ্ছেন। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এবং বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) সঙ্গে সম্পৃক্ত থেকে দেশের স্বাস্থ্যখাতে অবদান রাখছেন। তারা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয়। পুরস্কার গ্রহণের পরে ডা. আশীষ কুমার চক্রবর্তী তার সফলতার পেছনের মূল কারিগর হিসেবে বড় বোন ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তীর সহযোগিতা ও দিকনির্দেশনাকে কৃতজ্ঞভাবে স্মরণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী নীতা চক্রবর্তী ও একমাত্র পুত্র দিব্যময় চক্রবর্তী (রিজু) নিয়ে ঢাকায় থাকেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার উচালিয়া পাড়ার সন্তান, স্বর্গীয় আশুতোষ ও পূষ্প চক্রবর্তীর ছেলে। অনুষ্ঠানে একটি বিশেষ আলোচনা হয় যার শিরোনাম ছিল ‘বাংলাদেশের ওষুধ শিল্পে বায়োটেকনোলজি ও বায়োসিমিলার ওষুধের উন্নয়নে প্রবাসী বাংলাদেশি (এনআরবি) বিজ্ঞানীদের ভূমিকা’, যার মাধ্যমে দেশের স্বাস্থ্য ও ওষুধ শিল্পের ভবিষ্যৎ আলোচিত হয়। পাশাপাশি ‘বাংলাদেশের স্বাস্থ্যখাতের ১০০ শীর্ষ ব্যক্তি’ বিষয়ের উপর একটি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ, বিজ্ঞানী, নীতিনির্ধারক, করপোরেট বিশ্লেষক এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

No Result
View All Result

সম্পাদকঃ জহিরুল হোসেন চৌধুরী
প্রধান কার্যালয়ঃ প্লট-৫৭৬/এ, ব্লক-ডি, বসুন্ধরা বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-বি/৫৬, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও সুপ্রভাত মিডিয়া লিমিটেড ৪ সিডিএ বাণিজ্যিক এলাকা, মোমিন রোড, চট্টগ্রাম-৪০০০ থেকে মুদ্রিত।

যোগাযোগ
সাধারণঃ [email protected]
সম্পাদকঃ [email protected]
খবরঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • তথ্য প্রযুক্তি
  • অন্যান্য

Copyright © 2024 All rights reserved by Janatar Kontho.

No Result
View All Result
  • ‘বঙ্গবন্ধু হত্যার পর দালাল আইন প্রত্যাহার করে ধর্ষকদের রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসিত করা হয়েছে’
  • ২৫ বিমা কোম্পানিকে আইপিওতে আসতে আইডিআরএর তাগিদ
  • Home 2
  • Homepage
  • Sample Page
  • আওয়ামী লীগ হচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গের দল: মির্জা ফখরুল
  • একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় পারদর্শী সেনাবাহিনী গঠনের কার্যক্রম গ্রহণ করেছি: প্রধানমন্ত্রী
  • কঙ্গনার বিরুদ্ধে মামলা!
  • কানেই মুখ দেখাবেন ‘দেবী চৌধুরাণী’
  • দুইশও করতে পারলো না মাহমুদউল্লাহ একাদশ
  • নির্বাচন কমিশন ভোট বাতিলের ক্ষমতা হারায়নি: ইসি রাশেদা
  • পেঁয়াজ আমদানির অনুমতি দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি
  • স্টেডিয়ামে ঢুকতে গিয়ে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

Copyright © 2024 All rights reserved by Janatar Kontho.