The Daily Janatar Kontho
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • তথ্য প্রযুক্তি
  • অন্যান্য
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • তথ্য প্রযুক্তি
  • অন্যান্য
No Result
View All Result
The Daily Janatar Kontho
No Result
View All Result
Home জাতীয়

শাহবাগ থানায় আনিস আলমগীর, সোমা ইসলাম ও পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে জিডি

by Janatar Kontho
July 5, 2026
in জাতীয়
Share on FacebookShare on Twitter

জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আপত্তিকর মন্তব্য’ ও ‘অপপ্রচার’ চালানোর অভিযোগে সাংবাদিক আনিস আলমগীর, উপস্থাপিকা সোমা ইসলাম, মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া এবং আরও তিনজনসহ মোট ছয়জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।

সোমবার (৫ জুলাই) রাতে এই অভিযোগটি থানায় জমা দেওয়া হয়। শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, অভিযোগটি রাষ্ট্রসংলাপ ফোরাম নামে একটি সংগঠনের সদস্য মিল্লাত হোসেন দায়ের করেন। অভিযোগটি তদন্তের জন্য এসআই আশরাফ আলীকে অর্পিত হয়েছে। যেহেতু অভিযোগের বিষয়টি সাইবার অপরাধের সঙ্গে সম্পর্কিত, তাই তদন্তের জন্য এটি সাইবার ইউনিটে পাঠানো হতে পারে।

অভিযোগে আনিস আলমগীরের পাশাপাশি সোমা ইসলাম ও জান্নাতুল ফেরদৌস পিয়ার নামের পাশাপাশি সাবেক ছাত্রলীগ নেতা ও কলামিস্ট মোমিন মেহেদী, মডেল মারিয়া কিসপট্টা এবং তুষ্টির নামো উল্লেখ করা হয়।

অভিযোগে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকার সময়কালে গ্রেপ্তার হয়ে জামিনে থাকলেও, বর্তমানে মুক্তি পেয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার পাল্প সংগঠনের সঙ্গে মিলিত হয়ে চলমান জুলাই আন্দোলনকে বাধাগ্রস্ত করতে বিভ্রান্তিকর মন্তব্য ও অপপ্রচার চালাচ্ছেন আনিস আলমগীর।

সোমা ইসলামের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিভিন্ন টকশোতে জুলাই আন্দোলনকে তুচ্ছ করার পাশাপাশি নিষিদ্ধপ্রাপ্ত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেন।

জান্নাতুল ফেরদৌস পিয়াকে নিয়ে অভিযোগ, তিনি সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের সহযোগী হিসেবে আন্দোলনকারী ও আহতদের নিয়ে কটাক্ষ করেছেন।

এছাড়া, মোমিন মেহেদীর বিরুদ্ধে অভিযোগ, তিনি জুলাই আন্দোলনের স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ করেন এবং শহীদ আবু সাঈদকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেন।

অভিযোগে আরও বলা হয়, মারিয়া কিসপট্টা জুলাই আন্দোলনকে ‘সন্ত্রাসী আন্দোলন’ হিসেবে প্রচার করেন। অন্যদিকে, তুষ্টি সামাজিক যোগাযোগমাধ্যমে এ আন্দোলনকে ‘প্রতারণার মাস’ আখ্যা দিয়ে অপপ্রচার চালাচ্ছেন।

No Result
View All Result

সম্পাদকঃ জহিরুল হোসেন চৌধুরী
প্রধান কার্যালয়ঃ প্লট-৫৭৬/এ, ব্লক-ডি, বসুন্ধরা বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-বি/৫৬, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও সুপ্রভাত মিডিয়া লিমিটেড ৪ সিডিএ বাণিজ্যিক এলাকা, মোমিন রোড, চট্টগ্রাম-৪০০০ থেকে মুদ্রিত।

যোগাযোগ
সাধারণঃ [email protected]
সম্পাদকঃ [email protected]
খবরঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • তথ্য প্রযুক্তি
  • অন্যান্য

Copyright © 2024 All rights reserved by Janatar Kontho.

No Result
View All Result
  • ‘বঙ্গবন্ধু হত্যার পর দালাল আইন প্রত্যাহার করে ধর্ষকদের রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসিত করা হয়েছে’
  • ২৫ বিমা কোম্পানিকে আইপিওতে আসতে আইডিআরএর তাগিদ
  • Home 2
  • Homepage
  • Sample Page
  • আওয়ামী লীগ হচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গের দল: মির্জা ফখরুল
  • একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় পারদর্শী সেনাবাহিনী গঠনের কার্যক্রম গ্রহণ করেছি: প্রধানমন্ত্রী
  • কঙ্গনার বিরুদ্ধে মামলা!
  • কানেই মুখ দেখাবেন ‘দেবী চৌধুরাণী’
  • দুইশও করতে পারলো না মাহমুদউল্লাহ একাদশ
  • নির্বাচন কমিশন ভোট বাতিলের ক্ষমতা হারায়নি: ইসি রাশেদা
  • পেঁয়াজ আমদানির অনুমতি দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি
  • স্টেডিয়ামে ঢুকতে গিয়ে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

Copyright © 2024 All rights reserved by Janatar Kontho.