The Daily Janatar Kontho
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • তথ্য প্রযুক্তি
  • অন্যান্য
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • তথ্য প্রযুক্তি
  • অন্যান্য
No Result
View All Result
The Daily Janatar Kontho
No Result
View All Result
Home জাতীয়

নাগরিকদের দায়িত্বশীলতা গুরুত্বপূর্ণ ঢাকাকে বাসযোগ্য করে তুলতে

by Janatar Kontho
August 4, 2026
in জাতীয়
Share on FacebookShare on Twitter

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ঢাকাকে একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব এবং বাসযোগ্য শহরে রূপান্তর করার জন্য সরকার নানা উন্নয়নমূলক প্রকল্প চালাচ্ছে। এর পাশাপাশি নাগরিকদেরও তাদের নিজ নিজ দায়িত্ব সচেতনভাবে পালন করতে হবে। গতকাল সোমবার (৩ আগস্ট) রাজধানীর গুলশান সোসাইটি পার্কে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) দ্বারা আয়োজিত গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনাসংক্রান্ত এক মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় ঢাকা মহানগরীর সবুজায়ন, পরিচ্ছন্নতা ও আধুনিক নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে নানা কার্যক্রম চলছে। এসব উদ্যোগ সফল করার জন্য সরকারি সংস্থাগুলোর পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ।

মীর শাহে আলম উল্লেখ করেন, সমাজের প্রতিনিধিরা যে সব সমস্যা ও পরামর্শ তুলে ধরেছেন, সরকার সেগুলো গুরুত্বের সাথে বিবেচনা করবে। তবে সমস্যা সমাধানে বাস্তবসম্মত ও টেকসই উদ্যোগ নেওয়া হবে। তিনি সকলের ধৈর্য্য ও সহযোগিতা কামনা করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। তিনি গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে স্যুয়ারেজ নেটওয়ার্ক পাইপলাইনের মাধ্যমে দাশেরকান্দি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের (এসটিপি) সঙ্গে পর্যায়ক্রমে সংযোগের প্রতিশ্রুতি দেন।

অতিরিক্ত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। উন্মুক্ত আলোচনায় গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন সোসাইটির প্রতিনিধিরা পয়ঃবর্জ্য ব্যবস্থাপনাসহ পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সেবা সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা করেন।

রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম, গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত, বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ভূঁইয়া (দিলন), বারিধারা সোসাইটির সভাপতি সাকিফ আরিফ তাবানী, এবং নিকেতন সোসাইটির সভাপতি ডা. মো. আবুল বাশার।

সভায় প্রথমেই পাঁচটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আধুনিক পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা ও স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) প্রযুক্তি নিয়ে সংক্ষিপ্ত উপস্থাপনা করেন। এই সভার মাধ্যমে ঢাকা নগরীর বাসযোগ্যতা বাড়ানোর জন্য নাগরিকদের সচেতনতা ও সম্পৃক্ততার উপর গুরুত্ব আরোপ করা হয়।

Next Post

ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি শঙ্কা

No Result
View All Result

সম্পাদকঃ জহিরুল হোসেন চৌধুরী
প্রধান কার্যালয়ঃ প্লট-৫৭৬/এ, ব্লক-ডি, বসুন্ধরা বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-বি/৫৬, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও সুপ্রভাত মিডিয়া লিমিটেড ৪ সিডিএ বাণিজ্যিক এলাকা, মোমিন রোড, চট্টগ্রাম-৪০০০ থেকে মুদ্রিত।

যোগাযোগ
সাধারণঃ [email protected]
সম্পাদকঃ [email protected]
খবরঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • তথ্য প্রযুক্তি
  • অন্যান্য

Copyright © 2024 All rights reserved by Janatar Kontho.

No Result
View All Result
  • ‘বঙ্গবন্ধু হত্যার পর দালাল আইন প্রত্যাহার করে ধর্ষকদের রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসিত করা হয়েছে’
  • ২৫ বিমা কোম্পানিকে আইপিওতে আসতে আইডিআরএর তাগিদ
  • Home 2
  • Homepage
  • Sample Page
  • আওয়ামী লীগ হচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গের দল: মির্জা ফখরুল
  • একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় পারদর্শী সেনাবাহিনী গঠনের কার্যক্রম গ্রহণ করেছি: প্রধানমন্ত্রী
  • কঙ্গনার বিরুদ্ধে মামলা!
  • কানেই মুখ দেখাবেন ‘দেবী চৌধুরাণী’
  • দুইশও করতে পারলো না মাহমুদউল্লাহ একাদশ
  • নির্বাচন কমিশন ভোট বাতিলের ক্ষমতা হারায়নি: ইসি রাশেদা
  • পেঁয়াজ আমদানির অনুমতি দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি
  • স্টেডিয়ামে ঢুকতে গিয়ে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

Copyright © 2024 All rights reserved by Janatar Kontho.