ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির দাখিল করা ৩৬ প্রার্থীর মনোনয়নপত্রের সবগুলোই বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৩ এপ্রিল) নির্বাচনের ভবনের অডিটরিয়ামে মনোনয়নপত্রের গ্রহণ-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এই ঘোষণা দেন।
বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আকতার রানু, নেওয়াজ হালিমা আংলি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনী, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আকতার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা এবং রেজেকা সুলতানা।
তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা কোন সিদ্ধান্তের বিরুদ্ধে ২৬ এপ্রিল পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিলের নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ হবে ৩০ এপ্রিল। পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ মে।
আজকের খবর / এমকে
