The Daily Janatar Kontho
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • তথ্য প্রযুক্তি
  • অন্যান্য
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • তথ্য প্রযুক্তি
  • অন্যান্য
No Result
View All Result
The Daily Janatar Kontho
No Result
View All Result
Home জাতীয়

দেশে ডিজেলের মজুত কত, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানালেন

by Janatar Kontho
April 28, 2026
in জাতীয়
Share on FacebookShare on Twitter

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং বর্তমানে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এটি জানান। তিনি আশ্বাস দেন যে, খুব শিগগিরই জ্বালানি সংক্রান্ত সমস্যা পুরোপুরিই দূর হয়ে যাবে।

উপদেষ্টা জাহেদ বলেন, বর্তমানে মজুত থাকা ডিজেলের বাইরেও আরও ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আগামী ৩০ এপ্রিলের মধ্যে দেশে পৌঁছাবে। ফলে দেশের জ্বালানি তেলের যোগান নিয়ে কোনও উদ্বেগের কারণ নেই।

দেশের বিভিন্ন জ্বালানি পাম্পে দীর্ঘ লাইন আর দেখা যাচ্ছে না বলে উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং খুব শিগগিরই জ্বালানি সংকট সম্পূর্ণভাবে কেটে যাবে। গণমাধ্যমে ভুল তথ্য বা অপপ্রচার রোধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন তিনি। জানান, ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রচার সরকারের সহ্য করবে না।

সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং যৌক্তিক সমালোচনার ওপর গুরুত্ব দিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার চায় সংবাদমাধ্যম আরও বেশি যৌক্তিক সমালোচনা করুক। তবে দায়িত্বহীনতা দেখিয়ে কোনও অপতথ্য প্রচার না করতে অনুরোধ জানিয়েছেন তিনি। সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বানও জানান।

জঙ্গিবাদ পরিস্থিতি নিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ সম্পূর্ণভাবে নেই, এমন নয়, আবার এর ঝুঁকি থাকলেও জনভীতি সৃষ্টি করার মত নয়। তিনি বলেন, অতীতে জঙ্গিবাদের ব্যাপারে প্রচার বা তথ্য অনেক সময় ছিল অতিরঞ্জিত। একইভাবে, অন্তর্বর্তী সরকার শুরুর দিকে বলা হয়েছিল যে, দেশে কোনও জঙ্গি নেই, যা মোটেও বাস্তব নয়। বর্তমানে কিছু ঝুঁকি থাকলেও তা স্বাভাবিক পর্যায়েই রয়েছে।

সীমান্ত হত্যার বিষয়ে তিনি জানান, গত কিছু সময়ের তুলনায় এই হত্যা অনেকাংশে কমে এসেছে, প্রায় ৭৫ শতাংশ। তবে সরকারের লক্ষ্য হলো, সীমান্তে সব ধরনের হত্যাকাণ্ডের অবসান ঘটানো এবং এটি শূন্যে নিয়ে আসা।

প্রতিবেশী দেশের সঙ্গে সফল এবং স্থিতিশীল কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে সরকার সম্পূর্ণভাবে সচেতন এবং এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে আশা প্রকাশ করেন ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, সীমান্তের সমস্যার স্থায়ী সমাধানে সরকার সব পথ খোলা রেখে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Next Post

সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা, অতি বর্ষণের শঙ্কা রয়েছে

No Result
View All Result

সম্পাদকঃ জহিরুল হোসেন চৌধুরী
প্রধান কার্যালয়ঃ প্লট-৫৭৬/এ, ব্লক-ডি, বসুন্ধরা বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-বি/৫৬, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও সুপ্রভাত মিডিয়া লিমিটেড ৪ সিডিএ বাণিজ্যিক এলাকা, মোমিন রোড, চট্টগ্রাম-৪০০০ থেকে মুদ্রিত।

যোগাযোগ
সাধারণঃ [email protected]
সম্পাদকঃ [email protected]
খবরঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • তথ্য প্রযুক্তি
  • অন্যান্য

Copyright © 2024 All rights reserved by Janatar Kontho.

No Result
View All Result
  • ‘বঙ্গবন্ধু হত্যার পর দালাল আইন প্রত্যাহার করে ধর্ষকদের রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসিত করা হয়েছে’
  • ২৫ বিমা কোম্পানিকে আইপিওতে আসতে আইডিআরএর তাগিদ
  • Home 2
  • Homepage
  • Sample Page
  • আওয়ামী লীগ হচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গের দল: মির্জা ফখরুল
  • একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় পারদর্শী সেনাবাহিনী গঠনের কার্যক্রম গ্রহণ করেছি: প্রধানমন্ত্রী
  • কঙ্গনার বিরুদ্ধে মামলা!
  • কানেই মুখ দেখাবেন ‘দেবী চৌধুরাণী’
  • দুইশও করতে পারলো না মাহমুদউল্লাহ একাদশ
  • নির্বাচন কমিশন ভোট বাতিলের ক্ষমতা হারায়নি: ইসি রাশেদা
  • পেঁয়াজ আমদানির অনুমতি দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি
  • স্টেডিয়ামে ঢুকতে গিয়ে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

Copyright © 2024 All rights reserved by Janatar Kontho.