চট্টগ্রাম পতেঙ্গায় বাংলাদেশ কোস্ট গার্ড বিপুল পরিমাণ অবৈধ মদ, বিয়ার ও সিগারেট আটক করেছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে মিডিয়া কর্মী লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আজ রাত ২টার দিকে পতেঙ্গা থানাধীন চরপাড়া ঘাটসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এই অভিযানে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়, তবে তারা আটক সম্ভব হয়নি। অভিযানে একটি বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে খালাসকৃত বিপুল পরিমাণ মাদক ও সিগারেট জব্দ করে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১ হাজার ৭৬৫ ক্যান বিদেশি বিয়ার, ৭৪ বোতল ভদকা, ৮৮ বোতল হুইস্কি, এবং ৪ হাজার ৮০০ শলাকা বিদেশি সিগারেট। এইসব অবৈধ পণ্যের বাজার মূল্য আনুমানিক ৫৩ লক্ষ ৬১ হাজার টাকা। কোস্ট গার্ডের তরফে জানানো হয়েছে, এই জব্দকৃত সামগ্রীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। মাদকদ্রবের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
