The Daily Janatar Kontho
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • তথ্য প্রযুক্তি
  • অন্যান্য
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • তথ্য প্রযুক্তি
  • অন্যান্য
No Result
View All Result
The Daily Janatar Kontho
No Result
View All Result
Home জাতীয়

সরকার নতুন দুটি নদী বন্দর ঘোষণা করলো: সারিয়াকান্দি ও ধুনট

by Janatar Kontho
July 10, 2026
in জাতীয়
Share on FacebookShare on Twitter

উত্তরাঞ্চলের পর্যটন, নৌ-চলাচল ও যানবাহনের উন্নয়ন এবং নদীবন্দরের অবকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে সরকার দুটি নতুন নদী বন্দরের ঘোষণা দিয়েছে। এগুলো হলো বগুড়া জেলার সারিয়াকান্দি নদীবন্দর এবং বগুড়া-সিরাজগঞ্জ অঞ্চলের ধুনট নদীবন্দর। এই সিদ্ধান্তটি গত বুধবার (৮ জুলাই) নৌপরিবহন মন্ত্রণালয়ের ট্রান্সপোর্ট শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পোর্ট অ্যাক্ট, ১৯০৮ এর ধারা ৪-এর উপধারা (১) ও (২) এর অধীনে এই নদীবন্দরের সীমানা নির্ধারণ করে আইনগত কার্যক্রম শুরু করা হয়েছে। এই আওতায় নতুনভাবে নির্ধারিত হয়েছে সারিয়াকান্দি ও ধুনট নদী বন্দরের সীমানা।

সারিয়াকান্দি নদীবন্দরের ক্ষেত্রে, এর উত্তরের সীমানা নির্ধারণ করা হয়েছে কালিতলা ঘাটের উত্তর থেকে দিঘাপাড়া ঘাট, যমুনার পূর্ব প্রান্তে কাজলা ইউনিয়নের জামথল ঘাট পর্যন্ত। দক্ষিণের সীমানা রয়েছে কর্ণিবাড়ি ইউনিয়নের মধুরাপাড়া ঘাট থেকে নারপালা মৌজার মূলবাড়ি পর্যন্ত।

অন্যদিকে, ধুনট নদীবন্দরের সীমানা শুরু হয়েছে সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ি ইউনিয়নের মধুরাপাড়া ঘাট থেকে এবং দক্ষিণের সীমানা নির্ধারণ করা হয়েছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তেকুরিয়া হাটসংলগ্ন যমুনা নদী থেকে বগুড়ার ধুনট উপজেলার ভাতরবাড়ি ইউনিয়নের চৌবার মৌজার বেশাঘীর চর পর্যন্ত।

উভয় নদীবন্দরের ক্ষেত্রেই উল্লেখ করা হয়েছে যে নদীর পূর্ব ও পশ্চিম তীরে, সাধারণ ভরাকালের সর্বোচ্চ পানির স্তর থেকে ৫০ গজ পর্যন্ত এলাকা বন্দরের সীমানার অন্তর্ভুক্ত থাকবে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, সারিয়াকান্দি নদীবন্দরের আওতায় দিঘাপাড়া, কালিতলা, মধুরাপাড়া, জামথল এবং সোনাদগা ঘাটসহ বিদ্যমান অন্যান্য খাল ও ঘাটগুলোও অন্তর্ভুক্ত থাকবে। ধুনট নদী বন্দরের ক্ষেত্রে চন্দনবাইশা, শাহরাবাড়ি ঘাটসহ অন্যান্য খাল ও ঘাটের আওতাও আনা হয়েছে।

এছাড়াও, নৌপথ উন্নয়ন, জেটি নির্মাণ এবং যাত্রীসেবা বৃদ্ধির জন্য কার্যক্রম চালানোর পরিপ্রেক্ষিতে, বন্দরের সীমানার মধ্যে যদি অন্য কোনো প্রতিষ্ঠান অবস্থিত থাকে তবে সেটি বাতিল বলে গণ্য হবে বলে এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে উত্তরাঞ্চলের নদী বন্দর ও নদীবন্দর ভিত্তিক অবকাঠামো ও পরিষেবা আরো শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

Next Post

চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ সম্পন্ন

No Result
View All Result

সম্পাদকঃ জহিরুল হোসেন চৌধুরী
প্রধান কার্যালয়ঃ প্লট-৫৭৬/এ, ব্লক-ডি, বসুন্ধরা বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-বি/৫৬, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও সুপ্রভাত মিডিয়া লিমিটেড ৪ সিডিএ বাণিজ্যিক এলাকা, মোমিন রোড, চট্টগ্রাম-৪০০০ থেকে মুদ্রিত।

যোগাযোগ
সাধারণঃ [email protected]
সম্পাদকঃ [email protected]
খবরঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • তথ্য প্রযুক্তি
  • অন্যান্য

Copyright © 2024 All rights reserved by Janatar Kontho.

No Result
View All Result
  • ‘বঙ্গবন্ধু হত্যার পর দালাল আইন প্রত্যাহার করে ধর্ষকদের রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসিত করা হয়েছে’
  • ২৫ বিমা কোম্পানিকে আইপিওতে আসতে আইডিআরএর তাগিদ
  • Home 2
  • Homepage
  • Sample Page
  • আওয়ামী লীগ হচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গের দল: মির্জা ফখরুল
  • একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় পারদর্শী সেনাবাহিনী গঠনের কার্যক্রম গ্রহণ করেছি: প্রধানমন্ত্রী
  • কঙ্গনার বিরুদ্ধে মামলা!
  • কানেই মুখ দেখাবেন ‘দেবী চৌধুরাণী’
  • দুইশও করতে পারলো না মাহমুদউল্লাহ একাদশ
  • নির্বাচন কমিশন ভোট বাতিলের ক্ষমতা হারায়নি: ইসি রাশেদা
  • পেঁয়াজ আমদানির অনুমতি দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি
  • স্টেডিয়ামে ঢুকতে গিয়ে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

Copyright © 2024 All rights reserved by Janatar Kontho.