বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) বাংলাদেশের আমন্ত্রণে মালয়েশিয়ার একটি প্রতিনিধিদলকে উষ্ণ স্বাগত জানিয়েছে। গতরাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধি দলটি পৌঁছানোর সময়ে বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক তাদেরকে স্বাগত জানান। এ সময় তিনি প্রতিনিধি দলের প্রধানের হাতে ফুলের তোড়া তুলে দেন।
বোয়েসেল জানায়, বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও গভীর ও শক্তিশালী করার জন্য এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি ও দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে এই ভিজিট বিশেষভাবেও সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
সফর চলাকালে দু’পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
এ সময় বোয়েসেলের মহাব্যবস্থাপক নূর আহমেদ, উপব্যবস্থাপক সাঈদ সালেহীন ও বিমানবন্দরের ওয়েলফেয়ার ডেস্কের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজকের খবর / এমকে

