The Daily Janatar Kontho
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • তথ্য প্রযুক্তি
  • অন্যান্য
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • তথ্য প্রযুক্তি
  • অন্যান্য
No Result
View All Result
The Daily Janatar Kontho
No Result
View All Result
Home জাতীয়

সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনকে সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার: চীফ হুইপ

by Janatar Kontho
August 26, 2026
in জাতীয়
Share on FacebookShare on Twitter

জাতীয় সংসদের চীফ হুইপ ও অর্থমন্ত্রী মনিরুল ইসলাম বলেছেন, আগামীকাল শুরু হতে যাওয়া সংসদের তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বিরোধী দল থেকে সদস্যদের নাম পাওয়া মাত্রই সংশ্লিষ্ট কমিটিগুলো চূড়ান্ত করা হবে। তিনি বুধবার (২৬ আগস্ট) সংসদ ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। চীফ হুইপ আরও জানান, এই অধিবেশনটি সম্ভবত ৫, ৭ বা ১০ দিন স্থায়ী হবে, তবে প্রয়োজন হলে মেয়াদ বাড়ানো হবে। তিনি আরও বলেন, তৃতীয় অধিবেশনে প্রায় ছয়টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপিত হতে পারে, এর মধ্যে সম্পত্তি হস্তান্তর, গুম ও মানবাধিকার সুরক্ষা সংক্রান্ত বিলগুলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে। সম্পত্তি হস্তান্তর সংক্রান্ত প্রস্তাবিত আইনের বিবরণে তিনি বলেন, বাবা-মা সন্তানকে সম্পত্তি লিখে দিলে, তাঁরা জীবিত থাকাকালীন ওই সম্পত্তির ভোগদখল ও ব্যবহার অধিকার বজায় থাকব। এই উদ্যোগের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর বিষয়ে বাবা-মায়ের প্রতি সন্তানের অবহেলা রোধ করা সম্ভব হবে। সংবিধান সংশোধনের জন্য ১৭ সদস্যের কমিটি গঠনের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, জুলাই সনদের ধারাবাহিকতায় জনগণ নির্বাচনী ইশতেহার দেখেই ভোট দিয়েছেন এবং তাঁদের আস্থায় সংসদে এসেছে। সেই আস্থার ভিত্তিতে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। দেশের স্বার্থে প্রয়োজন হলে নতুন আইন প্রণয়ন বা বিদ্যমান আইনে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। তিনি জানান, সংবিধানের একটি কমা বা দাঁড়ি পরিবর্তনও সংবিধান সংশোধনের অংশ। জুলাই সনদের চুক্তিতে দক্ষিণ প্লাজায় সব রাজনৈতিক দল সম্মিলিতভাবে যা অঙ্গীকার করে স্বাক্ষর করেছে, তা যথাযথভাবে বাস্তবায়ন হবে। সংবিধান সংশোধনের জন্য ১৭ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব রয়েছে, যেখানে বিএনপি থেকে ৭ জন, জামায়াত থেকে ৫ জন ও অন্যান্য ছোট দল থেকে একেকজন করে সদস্য থাকবেন। সংসদে বিরোধী দলের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, সরকারের ভুলত্রুটি তুলে ধরা, জবাবদিহি নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সংশোধনের দাবি জানানো বিরোধী দলের দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, বিরোধী দল সংসদের বাইরে অস্থিরতা সৃষ্টি না করে জনগণের সমস্যা ও দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংসদে তুলে ধরবে। তিনি আরও বলেন, “সংসদের বাইরে আন্দোলন করে আবার স্বৈরাচারী ব্যবস্থাকে ফিরিয়ে আনার সুযোগ দেওয়া হবে না।” দীর্ঘদিনের সংগ্রাম, জেল-গুম ও নির্যাতনের মধ্য দিয়ে যে অর্জন হয়েছে, সেটি অন্য কারো হাতে তুলে দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন। চলমান সংকট মোকাবিলায় সময়ের দরকার রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, কোনো সরকার ছয় মাসে দীর্ঘদিনের সব সমস্যা সমাধান করতে পারেন না। বিদ্যুৎ চুক্তি ও বিদ্যুৎখাতে বিগত সরকারের ভুলের কথা উল্লেখ করে তিনি বলেন, কিছু চুক্তি দায়মুক্তির মাধ্যমে করা হয়েছে, ফলে সেগুলোর প্রশ্ন ওঠা কঠিন হয়েছে। তিনি বিশেষ করে আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তিকে ‘গর্হিত অপরাধ’ বলে আখ্যায়িত করেন। এ চুক্তির ফলে বাংলাদেশ উচ্চমূল্যে বিদ্যুৎ কিনতে বাধ্য হচ্ছে, যা দেশের স্বার্থে না। তিনি জানান, তৃতীয় অধিবেশনের মাধ্যমে সংসদীয় কার্যক্রম আরও গতিশীল হবে। গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন, সংসদীয় কমিটির কার্যকারিতা বৃদ্ধি, ও সরকারের জবাবদিহি নিশ্চিত করতে সংসদ আরও কার্যকর ভূমিকা পালন করবে।

Next Post

শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল এবং শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

No Result
View All Result

সম্পাদকঃ জহিরুল হোসেন চৌধুরী
প্রধান কার্যালয়ঃ প্লট-৫৭৬/এ, ব্লক-ডি, বসুন্ধরা বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-বি/৫৬, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও সুপ্রভাত মিডিয়া লিমিটেড ৪ সিডিএ বাণিজ্যিক এলাকা, মোমিন রোড, চট্টগ্রাম-৪০০০ থেকে মুদ্রিত।

যোগাযোগ
সাধারণঃ [email protected]
সম্পাদকঃ [email protected]
খবরঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • তথ্য প্রযুক্তি
  • অন্যান্য

Copyright © 2024 All rights reserved by Janatar Kontho.

No Result
View All Result
  • ‘বঙ্গবন্ধু হত্যার পর দালাল আইন প্রত্যাহার করে ধর্ষকদের রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসিত করা হয়েছে’
  • ২৫ বিমা কোম্পানিকে আইপিওতে আসতে আইডিআরএর তাগিদ
  • Home 2
  • Homepage
  • Sample Page
  • আওয়ামী লীগ হচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গের দল: মির্জা ফখরুল
  • একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় পারদর্শী সেনাবাহিনী গঠনের কার্যক্রম গ্রহণ করেছি: প্রধানমন্ত্রী
  • কঙ্গনার বিরুদ্ধে মামলা!
  • কানেই মুখ দেখাবেন ‘দেবী চৌধুরাণী’
  • দুইশও করতে পারলো না মাহমুদউল্লাহ একাদশ
  • নির্বাচন কমিশন ভোট বাতিলের ক্ষমতা হারায়নি: ইসি রাশেদা
  • পেঁয়াজ আমদানির অনুমতি দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি
  • স্টেডিয়ামে ঢুকতে গিয়ে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

Copyright © 2024 All rights reserved by Janatar Kontho.