The Daily Janatar Kontho
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • তথ্য প্রযুক্তি
  • অন্যান্য
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • তথ্য প্রযুক্তি
  • অন্যান্য
No Result
View All Result
The Daily Janatar Kontho
No Result
View All Result
Home জাতীয়

মির্জা ফখরুল বলছেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতির পায়তারা চলছে

by Janatar Kontho
June 3, 2026
in জাতীয়
Share on FacebookShare on Twitter

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির নানা ষড়যন্ত্র চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জনসাধারণকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন। বুধবার (৩ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলা শহরে রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, প্রধানমন্ত্রী ও তারেক রহমানের নেতৃত্বে সরকার নির্বাচনকে কেন্দ্র করে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার বাস্তবায়নে নানা কাজ করছে। ঠাকুরগাঁওয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের কাজ শুরু হয়েছে এবং আগামী বছর থেকে ভর্তি প্রক্রিয়া চালু হবে। এ ছাড়া, আগামী দুই বছরের মধ্যে ঠাকুরগাঁওয়ে নতুন বিমানবন্দর চালুর জন্য কাজ করছে সরকার।

তিনি আরও জানান, ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড কার্যক্রমও শুরু হয়েছে। সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে এবং যেসব এলাকা এখনও উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে, সেগুলোর পাকা রাস্তা-ঘাট দ্রুত নির্মাণ করা হবে।

রুহিয়ার দীর্ঘদিনের স্বপ্ন পূরণে এই শুভদিনে তিনি প্রয়াত নেতাদের স্মরণ করেন এবং বলেন, অনেক প্রবীণ নেতা আজ আমাদের মাঝে নেই; তারা পরপারে চলে গেছেন। তাদের অবদান রুহিয়া ও দেশের জন্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, মাদক থেকে দূরে থাকতে হবে এবং নতুন নেতৃত্ব গঠন করতে হবে। দেশের উন্নয়নে তরুণ সমাজের ইতিবাচক ভূমিকা অপরিহার্য।

অতিথিদের জন্য বিশেষ এই অনুষ্ঠানের আগেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর রুহিয়া উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ বিভিন্ন নেতা, নেত্রী এবং অঙ্গসংগঠনের কর্মী সমর্থকরা।

সংবাদটি লিখেছেন এমকে।

Next Post

হাদি হত্যায় সংবেদনশীল মন্তব্য ও জড়িতদের নাম প্রকাশের ভাইরাল পোস্ট

No Result
View All Result

সম্পাদকঃ জহিরুল হোসেন চৌধুরী
প্রধান কার্যালয়ঃ প্লট-৫৭৬/এ, ব্লক-ডি, বসুন্ধরা বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-বি/৫৬, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও সুপ্রভাত মিডিয়া লিমিটেড ৪ সিডিএ বাণিজ্যিক এলাকা, মোমিন রোড, চট্টগ্রাম-৪০০০ থেকে মুদ্রিত।

যোগাযোগ
সাধারণঃ [email protected]
সম্পাদকঃ [email protected]
খবরঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • তথ্য প্রযুক্তি
  • অন্যান্য

Copyright © 2024 All rights reserved by Janatar Kontho.

No Result
View All Result
  • ‘বঙ্গবন্ধু হত্যার পর দালাল আইন প্রত্যাহার করে ধর্ষকদের রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসিত করা হয়েছে’
  • ২৫ বিমা কোম্পানিকে আইপিওতে আসতে আইডিআরএর তাগিদ
  • Home 2
  • Homepage
  • Sample Page
  • আওয়ামী লীগ হচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গের দল: মির্জা ফখরুল
  • একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় পারদর্শী সেনাবাহিনী গঠনের কার্যক্রম গ্রহণ করেছি: প্রধানমন্ত্রী
  • কঙ্গনার বিরুদ্ধে মামলা!
  • কানেই মুখ দেখাবেন ‘দেবী চৌধুরাণী’
  • দুইশও করতে পারলো না মাহমুদউল্লাহ একাদশ
  • নির্বাচন কমিশন ভোট বাতিলের ক্ষমতা হারায়নি: ইসি রাশেদা
  • পেঁয়াজ আমদানির অনুমতি দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি
  • স্টেডিয়ামে ঢুকতে গিয়ে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

Copyright © 2024 All rights reserved by Janatar Kontho.